পুণ্য প্রথায় শুরু, শেষ পঙ্কিলতায়
এই পাপ পুণ্য ,
পঙ্কিলতা আর সরলতার সীমারেখা নির্ধারণ করে কে?
মনের এক কোনায় বাস করা, নিয়ত যন্ত্রণাদায়ী
তোমার ভাবনা-বাল্যশিক্ষা ?
না?
সে কি তবে ঈশ্বর?
সব ধরা-ছোঁয়ার বাইরে যিনি!
কিংবা বিবেক?
ঈশ্বর নিজেই কি বিবেক রূপে মর্ত্যের মরণশীল প্রাণিদের কাছে ধরা দেয় না?
তাহলে বিবেকই ঈশ্বরের অপর নাম?
খুনী- লোভী-কামার্ত, আপাত বিবেকহীন সত্ত্বার কি তবে ঈশ্বর নেই?
কে তুমি ঈশ্বর?
ধরা-ছোঁয়ার বাইরে তোমার অস্তিত্ত্ব কোথায়?
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১১ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



