ঢাকা শহরে অল্পদিন ধরেই আছি। তাই এখানকার অনেক কিছুই এখনো বুঝি না। তবু, স্বল্প বুদ্ধিতে যতটুকুন বুঝি, কোন আবাসিক এলাকায় গরুর হাট জাতীয় বাণিজ্যিক ঘরানার কিছু করতে অনুমতি পাবার কথা না। অথচও, আমার বাস গোপীবাগ, সেখানে মাঠ থাকা সত্বেও , রাস্তা দখল করেই গরুর হাট বসে, শুধু তাই নাই, হাটের জন্য যাতায়াতের রাস্তাও বন্ধ করে দেয়া হয়। বাড়ির পাশেই হাট, দিবা-রাত্রি গন্ধের কথা বাদ দিলাম। দিন নেই, রাত নেই ...বিজ্ঞাপনের নামে অসুস্থ যতসব হিন্দি গান বাজতে থাকে মাইকে, রাতের ১।৩০টা বাজেও নিস্তার নাই এই অত্যাচার থেকে। এই শহরে হাট করবার মতন জায়গা হয়তো অনেক কম। হয়তো, এই এলাকাটা গুলশান-বনানীর মতন হাইফাই পশ এলাকাও না। তাতে করে আমাদের সাধারণ সুবিধাগুলোর সাথে তো এভাবে তামাশা করাটা জায়েজ হয়ে যায়না! কার প্রভাবে, কার অনুমতিতে এমন একটা তামাশা প্রতিবছর করা সম্ভব হয়, জানবার ইচ্ছা হয় খুব!
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।