ব্রেকিং নিউজ
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
*****
তারেক রহমানের ২কোটি ২০লাখ টাকার একটি চাঁদাবাজীর মামলা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছে ঢাকার পিপি*দেশ টিভি*
টেলিভিশন ওয়ালাদের কর্মকান্ড দেখলে মাঝে মাঝে হাসি পায়। আমার যথেষ্ট সন্দেহ আছে তারা ব্রেকিং নিউ কি জিনিস ঠিক মতো বুঝে কিনা। এই যে ব্রেকিং নিউজটা দিল এইটা কি আসলেই ব্রেকিং নিউজ হওয়ার মতো কোন ঘটনা? মাঝে মাঝে তো সংবাদের সত্যতা নিশ্চিত না হয়েও ব্রেকিং নিউজ দিয়ে তারা নিজেরাই হাসির পত্র হয়ে যায়। এই যেমন কিছুদিন আগে সকাল ১০/১১ টার দিকে সবগুলো টিবিতে ব্রেকিং নিউজ দিল যে বিকেলে ৫টায় নতুন মন্ত্রীদের শপথ পড়ানো হবে। পরে দেখা গেল খবরটি পুরা ভুয়া। তারা নিজেরা ধারনা করেই খবরটি দিয়ে দিয়েছিল।
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ২য় ম্যাচের খেলা দেখছিলাম। সেদিন বাংলাদেশ জিতেছিল। খেলা শেষে দেখি আমাদের ২/৩ টা টিভি ব্রেকিং নিউজ আকারে বাংলাদেশের জয়ের খবর দিচ্ছে। কি হাস্যকর।
ব্রেকিং নিউজ আসলে কেমন খবরগুলোকে বলা উচিৎ?
আমার মতো অনেক বড় ঘটনাগুলো, যেমন জরুরী অবস্থা জারী, সারাদেশে বোমাহামলা, ২১ আগষ্ট বোমাহামলা, কোন মন্ত্রির পদত্যাগ ইত্যাদির মতো বড় ঘটনা গুলো ব্রেকিং নিউজ আকারে আসতে পারে।
তারেক রহমানের ২কোটি ২০লাখ টাকার একটি চাঁদাবাজীর মামলা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছে ঢাকার পিপি........ এই টাইপের খবর গুলোকে ব্রেকিং নিউজ আকারে দেওয়া গাধামী ছাড়া আর কিছু না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন