জাতীয় সংসদে প্রতি সপ্তায় একদিন প্রধানমন্ত্রী সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন( বলে রাখা ভাল, এই নিয়মটা শুধু আঃ লীগ ক্ষমতায় আসলে দেখি। বিএনপির সময় থাকেনা)। এই জিনিসটি গনতন্ত্রের জন্য বেশ ভাল একটি দিক। আমার মতে সপ্তাহে একদিন বিরোধীদলীয় নেত্রীরও সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দওয়ার রেওয়াজ চালু করা উচিৎ। তাহলে সে দেশ নিয়ে কি ভাবছে, দেশের মঙ্গলের জন্য কি করছে মানুষ জানতে পারবে।
কিন্তু আপসোস, আমাদের দেশে যে দলই ক্ষমতায় আসুকনা কেন। কোন বিরোধীদলই সংসদে আসেনা। কে জানে, হয়তো বিরোধী দলের আসনে বসতে তাদের ইগোতে লাগে। জাতীয় সংসদের আইন অনুযায়ী ৯০ দিন কোন সাংসদ সংসদে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করা হয়। বিগত সরকাগুলোর সময় (আঃলীগ, বিএনপি) দেখেছি তারা ৯০ দিন পুরণ হওয়ার আগেই সদলবলে সংসদে গিয়ে হাজিরা দিয়ে সদস্যতা রক্ষা ও বেতন ভাতা পাওয়ার ব্যবস্থা করে আসে। যা খুবই লজ্জাজনক আচরণ।
আমার মতে সংসদ সদস্যরা যদি টানা ১০ দিনের বেশী স্পিকারের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকে তাহলে তাদের সদস্যতা বাতিল এবং বেতন ভাতা কর্তন করা উচিৎ। একজন সাধারণ মানুষ যদি কর্মস্থলে অনুপস্থিত থাকে তাহলে তার যদি বেতন ভাতা কাটা হয় তাহলে একজন সংসদ সদস্য তার আসল কর্মস্থলে অনুপস্থিত থাকলে বেতন ভাতা না কাটা মোটেও শোভনিয় নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



