এটা কোন ফান পোষ্ট নয়। দয়া করে কেউ ফান করবেন না। যদি পারেন সুন্দর একটি মতামত দিয়ে যাবেন। ধন্যবাদ।
.
.
.
.
.
.
.
.
.
১. নুসরাতের সাথে সরোয়ারের পরিচয় নেটে। অনেকদিন তাদের নেটে কথা হতো এবং পরে ফোনে কথা হতো । এই ভাবে তাদের মধ্যে খুব ভাল একটি বন্ধুত্ব গড়ে উঠে। পরিচয়ের প্রায় ২ বছর পর তাদের দেখা।
যদিও সরোয়ার ও নুসরাতের বাসা পাশাপাশি।
২. নুসরাতের সাথে ফোনে কিবরিয়ার নামের আরো একটি ছেলের সাথে পরিচয় হয়। তারাও খুব ভালো বন্ধু। যদিও কিবরিয়া নুসরাতের থেকে বয়সে প্রায় ৪/৫ বছরের ছোট।
৩. কিছুদিন পর নুসরাত সরোয়ার ও কিবরিয়াকে পরিচয় করিয়ে দেয় এবং তাদের তিন জনের মধ্যেই বেশ ভালো একটি বন্ধুত্ব তৈরি হয়। তারা তিনজনেই এক সাথে কোথাও বসে আড্ডা দেয় বা এবং সবার সুখের দুখের কথা শেয়ার করে।
৪. নুসরাত একজনকে ভালবাসত, কিন্তু তার প্রেমিক ছিল একটি প্রতারক। সে তার পারিবারিক ও নিজের জীবনের অনেক কিছু গোপন করেছিল। এমন কি সে ছিল বিবাহিত ও সন্তানের জনক। তার সাথে নুসরাতের সম্পর্ক ভেঙ্গে যায়। এই সময় তাকে সরোয়ার ও কিবরিয়া অনেক সহযোগিতা করেছে।
৫. কিছুদিন পর সরোয়ার খেয়াল করল কিবরিয়া তাকে সহজ ভাবে নিচ্ছে না। তারা তিনজন যখন কোথাও একত্র হয় তখন কিবরিয়ার আচরনে প্রকাশ পায় যেন নুসরাত তার নিজের সম্পদ। সরোয়ারকে কেমন যেন অবহেলার চোখে দেখে, সরোয়ার নুসরাতের সাথে মিশুক সেটা যেন কিবরিয়া চায় না। সরোয়ারে নিজেকে খুব ছোট মনে হয়। সে বুঝে উঠতে পারেনা তার কি করা উচিৎ।
৬. সরোয়ার একদিন নুসরাত কে জিজ্ঞাসা করে সে কি কিবরিয়াকে ভালোবাসে? জবাবে সে সব হেসেই উড়িয়ে দেয়। সে বলে এটা কোন দিনও সম্ভব নয় এবং এমনটা কখনই হবে না। সেদিন সরোয়ার নুসরাতকে বুঝায় যে কিবরিয়ার সাথে সে যদি প্রেমে জড়ায় তাহলে বড় ধরনের একটি ভুল করবে। কারণ ভালো বন্ধু মানে ভালো স্বামী নয়। তা ছাড়া কিবরিয়া তার থেকে বয়সে অনেক ছোট এটা তার বাবা-মা ও সমাজ খুব ভালো ভাবে নিবে না। নুসরাত সরোয়ারের কথার সাথে একমত হয়। যে দিন একথা বলে সেদিন সরোয়ার ও নুসরাত একুশের বই মেলায় যায়। সরোয়ার কিবরিয়াকেও ফোন করে আসতে বলে। তারা তিনজন বই মেলায় গিয়ে দেখে মেলা সকালে বন্ধ থাকে। বিকেল তিনটার দিকে খোলে। তখন তারা জাতীয় যাদুঘর দেখে সময় কাটায়। সেখানে সরোয়ার খেয়াল করে নুসরাত ও কিবরিয়া দুজন একসাথে কথা বলছে, হেঁটে বেয়াচ্ছে। সেখানে যে তাদের আরেকজন বন্ধু আছে সেটা তারা মাঝে মাঝে যেন ভুলেই যাচ্ছে। সরোয়ার যাদুঘরের সব কিছু ভালো করে দেখতে আগ্রহী। কিন্তু নুসরাত ও কিবরিয়ার কোন কিছু দেখার প্রতি তেমন আগ্রহ নাই, তারা শুধু হেঁটে বেড়াচ্ছে আর সরোয়ার তাদের পিছনে ছুটেই ক্লান্ত।
৭. ইতি মধ্যে সরোয়ার খুব মনোকষ্টে ভুগছে। সে কিছুতেই বুঝতে পারছেনা। তার সাথে কেন এমন আচরণ করা শুরু করেছ। তার অপরাধ কি? তার কি করা উচিৎ। নুসরাত ও কিবরিয়া কোথাও বসে আড্ডা দিলে সরোয়ার এখন আর যেতে চায় না। এতে নুসরাত সরোয়ারের উপর মাঝে মাঝে রাগ করে। কিন্তু কিবরিয়া সরোয়ার না থাকলে খুশিই হয়। আগে কোথাও আড্ডা দিতে গেলে যে সরোয়ার কে ছাড়া কিবরিয়া যেত না এখন সেই সরোয়ারকে কিবরিয়া ডাকতেই চায় না।
৮. কিছুদিন পরে কথা প্রসঙ্গে নুসরাত জানায় যে, সে কিবরিয়াকে ভালোবাসে। একথা শুনে সরোয়ার কিবরিয়াকে ফোন করে এবং অভিনন্দন জানায়। তখন কিবরিয়া বলে নুসরাত আপনাকে এতদিন বলেনি? তার সাথে তো আমার আরো অনেক আগে থেকেই সম্পর্ক। এর পর সরোয়ার নুসরাতকে ফোন করে কঠিন কিছু কথা বলে। এতোদিন তার বুকে জমে থাকা কষ্টের পাহাড় ভেঙ্গে পড়ে। প্রতিটি উপেক্ষার যন্ত্রণা সে নুসরাতের উপর উগ্রে দেয়। তাদের মধ্যে প্রেমের কথা তারা আগে বললে সরোয়ার তাদের জীবন থেকে আগেই সরে যেত। কিন্তু তারা সে কথা বলেনি। তখন নুসরাতের সাথে প্রায় সরোয়ারের সম্পর্ক প্রায় ভেঙ্গে যায়।
৯. পরে সরোয়ার নুসরাতের সাথে পুনরায় সম্পর্কটা আবার জোড়া লাগায়। কারণ সরোয়ার মনে করে তাদের সম্পর্ক তাদের বাবা-মা বা সমাজ মেননিল কি নিল না এতে সরোয়ারের কিছু যায় আসে না। এটা নুসরাত ও কিবরিয়ার ব্যক্তিগত ব্যাপার। সে তাদের সম্পর্ক নিয়ে ভাল খারাপ কোন কথাই বলতে চায় না। নুসরাতের সাথে যে সরোয়ারের এত কিছু হয়ে গেল সেটা কিন্তু কিবরিয়া জানে না। এদিকে সরোয়ার নিজেকে খুব অপমানিত বোধ করে তাই কিবরিয়াকে এড়িয়ে চলে। কিবরিয়াতো আগে থেকেই চায় সরোয়ার তাদের জীবন থেকে সরে যাক। যদিও কিবরিয়া সরোয়ারকে খুব ভালো মানুষের মতো আচরন করে মাঝে মাঝে ফোন করত। সরোয়ার তার সাথে খুব সুন্দর করে কথা বলত, যেমনটি আগে বলত। এভাবেই চলছিল।
১০. আরো কিছুদিন পর নুসরাতের জন্মদিন। সরোয়ার আগেই বলে রেখেছে সে দিন নুসরাতকে পিজা হাটে পিজ্জা খাওয়াবে। তারা ২ টার সময় বের হবে। পিজ্জা খেয়ে নুসরাত কিবরিয়ার কাছে চলে যাবে। এটা কিবরিয়াও জানে।
১১. নুসরাতের জন্মদিনে সকাল ১১টার দিকে সরোয়ার আড়ং থেকে একটি গিফ্ট কিনে আনে। (ইতি মধ্যে নুসরাতের সাথে কিবরিয়ার কোন একটি বিষয় নিয়ে ঝগড়া হয়)। ১.৩০মি: এর দিকে খেয়ে সরোয়ার খেতে বসে। তখন কিবরিয়া সরোয়ারকে ফোন করে এবং বলে নুসরাতের সাথে কোথাও না যেতে। কোন অবস্থায় যাওয়া যাবে না। কারণ কি জানতে চাইলে বলে পরে বলবে। সরোয়ার পড়ে বিপদে, সে এখন নুসরাতকে কি বলবে? ওর যা মেজাজ, যদি ওর সাথে না যায় তাহলে সরোয়ারের খবর আছে। অনেক ভেবে সরোয়ার সিদ্ধান্ত নেয় বাসা থেকে সরে পড়ার। সে যখনই বাসা থেকে বের হবে তখনই তার বাসার সামনে নুসরাত এসে দাঁড়ায়। সরোয়ার আর তাকে এড়িয়ে যেতে পারে না। তার পরও সরোয়ার বলে যে, '' আজ ভাল লাগছে না। যেতে ইচ্ছে করছে না।'' কিন্তু নুসরাত হয়তো সব বুঝতে পেরেছিল তাই সে সরোয়ার কে হুমকি দেয় যে সরোয়ার যদি না যায় তাহলে অনেক খারাফ কিছু হয়ে যাবে। তাই সরোয়ার নুসরাতের সাথে যেতে বাধ্য হয়।
১২. পরে সরোয়ার অনেক বুঝিয়ে ৫টার দিকে নুসরাতকে বসুন্ধরা সিটিতে কিবরিয়ার কাছে দিয়ে আসে।
১৩. আরো কিছুদিন পরে কোন কিছু নিয়ে নুসরাতের সাথে কিবরিয়ার দূরত্ব সৃষ্টি হয়। কিবরিয়ার কিছু মিথ্যা নুসরাতের কাছে ধরা পড়ে। সে কিবরিয়ার কাছ থেকে অনেক দূর সরে আসে। এবং সে বলে কিবরিয়ার সাথে তার কখনই প্রেম ছিল না। কিবরিয়া একতরফা ভাবে ভালবেসেছে।
১৪. আরো কিছুদিন পরে নুসরাত সরোয়ারের প্রতি দুর্বল হয়ে পড়ে। শুনে সরোয়ার রাজী হয় না। সরোয়ার কখনই নুসরাতের যোগ্যভাবে না। তা ছাড়া কিবরিয়ার সাথে সম্পর্কের পর সরোয়ারের সাথে সর্ম্পক হলে পরিস্থিতি আরো খারাফ হবে বলে জানায়। কিন্তু নুসরাত বলে এসব নে ম্যানেজ করবে। তাছাড়া কিবরিয়ার সাথে তার এখন আর তেমন দেখা বা কথা হয় না। সরোয়ার তাতেও সাহস পায় না। কারণ সে কখনই করো সাথে প্রেম করতে চায় না। পরে দুজনের মধ্যে কথা হয় তারা প্রেম করবেনা তাবে দুইজনের পরিবার যাদি রাজি হয় তাহলে বিয়ে হবে। ইতিমধ্যে সরোয়ার ও নুসরাতের জীবনে খুব বড় ধরনের একটি বিপর্যয় নেমে আসে। সেই বিপর্যয় তাদের কে আরো কাছে নিয়ে আসে। মোটামুটি তখনই সিদ্ধান্ত হয় তারা বিয়ে করবে। ইতিমধ্যে সরোয়ার তার পরিবারকে সে কথা জানায়ও।
১৩. এর কিছুদিন পর বলা নাই কওয়া নাই নুসরাত বলে আমি ১৩ অক্টোবর সময় দিতে হবে। কারণ সে দিন কিবরিয়ার জন্মদিন। কিবরিয়ার সাথে সরোয়ারের সম্পর্কটা আগের মতো করে নিতে হবে। শুনে সরোয়ারতো আকাশ থেকে পড়ে। এর মধ্যে আবার কিবরিয়া আসে কোথা থেকে। নুসরাত নিজেই বলেছে কিবরিয়ার সাথে ওর সম্পর্ক নাই। আর তা ছাড়া এই সর্ম্পকটাতো আর ঠিক হওয়ার মতো অবস্থায় নাই। তখন সরোয়ার নুসরাতকে বলে তাদের মধ্যে সর্ম্পকের কথা শুনে যদি কিবরিয়া সহজ ভাবে নিতে পারে তাহলে সে মিশতে আপত্তি নাই। কিন্তু সে কথা নুসরাত বলতে রাজি না। সে বিষয়াটি গোপন রাখতে চায়। তা ছাড়া কিবরিয়া নুসরাত কে ভালবাসে। এটাকে এখন আর বন্ধত্বের সর্ম্পকও বলা যায় না। তখন সরোয়ার বলতে বাধ্য হয় এই পরিস্থিতিতে তাকে যে কোন একজনকে বেচে নিতে হবে। হয় সরোয়ার নয় তো কিবরিয়া। কিন্তু নুসরাত দু'জনকেই চায়। সরোয়ারকে স্বামী হিসেবে কিবরিয়াকে বন্ধু হিসেবে।
এটা কি সম্ভব?
সরোয়ার এখন কি করবে?
নুসরাতইবা কি করবে?
এই সম্পর্কের ভবিষ্যত কি?
এই মামলার সমাধান থাকলে আপনারা জানাতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


