somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক বন্ধ ও আমার কিছু চিন্তা

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক বন্ধ হওয়ায় এক প্রকার ভালই লাগছে। কারণ ফেসবুকের চেয়ে ব্লগে লেখালেখি করতে অনেক ভাল লাগে। অন্যরা কি ভাবেন জানি না- আমি মনে করি চিন্তাশীলদের কেউই ব্লগ বাদ দিয়ে ফেসবুকে লেখালেখি করতে পছন্দ করেন না। কারণ ফেসবুকে আগাছা বেশি। আর ব্লগে বাছাই করা চিন্তাশীলরা বিচরণ করেন। এ ক্ষেত্রে সামহোয়ার ইন ব্লগ নিঃসন্দেহে একটা মাইল ফলক।
অনেক আগে থেকেই ব্লগে ঢু মারার অভাাস। ২০০৪ সালে ক্যাস্পাসে পা দেয়ার পর সাংবাদকিতা করার দরুণ ইন্টারনেট, ব্লগ এসব নিয়ে অনেক আগে থেকেই ঘাটাঘাটির সুযোগ হযেছে। সেই পথ ধরেই মূলত ব্লগিং করি। অনেকেই ব্লগে লিখে তৃপ্তি পান বলে আমি বিশ্বাস করি। কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে অশ্লীল ভাষায় আক্রমণ করার জায়গা নয়-এটা আমি বিশ্বাস করি। মত প্রকাশ করতে হবে। তবে তার একটা সুন্দর ভাষা আছে, সেটা রপ্ত করা জরুরি।
আগে প্রথম আলো ব্লগে লিখতাম। ব্লগটা সত্যিই প্রশংসার যোগ্য ছিল। আমরা প্রায় ৩০ হাজার ব্লগার বিচরণ করতাম (প্রাপ্ত তথ্য মতে-সত্য নাও হতে পারে)। হঠাৎ একদিন দেখলাম ব্লগ সম্পাদক নোটিস দিয়েছেন। প্রথম আলো ব্লগ বন্ধ করা হবে-লেখাগুলো সরিয়ে নেয়ার অনুরোধ করা হচ্ছে। সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেল। প্রথম আলো কর্তৃপক্ষ যে কারণে বন্ধ করে দিল--তার যুক্তি সঙ্গত ব্যখ্যা পায়নি আজও। বলা হয়- ফেসবুকের কল্যাণে ব্লগে সাড়া পাওয়া যাচ্ছে না তেমন। অনেকেই প্রতিবাদ করেছিল। কিন্তু প্রথম আলো কেনো অনুরোধই শোনেনি। আমি বুঝতে পারিনি- অন্তত তাদের মতো সৃজনশীলতার জায়গা থেকে একটা ব্লগ কিভাবে বন্ধ করে দেয়া সম্ভব।
বলছিলাম ফেসবুকের কথা। বর্তমান প্রজন্ম ফেসবুকে তাদের চিন্তার প্রতিফলন ঘটায় বলে আমার অন্তত মনে হয় না। আপনাদের কে কি ভাবছেন জানিনা। ফেসবুকে পড়ে থাকা মানুষগুলো অপরের ছবিতে লাইক দেয়া, কমেন্ট করা আর চ্যাট করতেই ব্যস্ত থাকে। পরিবার , সমাজ, দেশ কাল সবই তখন গৌণ হয়ে যায়। এটা কোনো সৃজনশীলতার পর্যায় পড়ে? আজকাল ফেসবুকের কল্যাণে ঘর ভাঙার নজিরও বহু (বিভিন্ন পত্রপত্রিকায় দেখা যায়)।
সুতরাং ফেসবুক বন্ধ হলে সৃজনশীল মানুষের কানাকড়িও লস নেই বলে আমি মনে করি। বরং নিজ, আশপাশ ও দেশকাল নিয়ে ব্লগে ঝাঁপিয়ে পড়ার আগ্রহ বাড়বে। চিন্তুশীল মানুষের চিন্তার জগতের পরিধিও বাড়বে। এক্ষেত্রে ফেসবুক বন্ধ হলে বরং ভাল।
ফেসবুক কেন বন্ধ করা হলো তা বলতে চাই না। যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত বলে দেশপ্রেমিক জনতা সবাই মনে করে। তবে দেশের অবস্থা খুবই ভাল- কিংবা আমরা সবাই যার যার স্থান থেকে খুবই ভাল আছি' বলার সুযোগ নেই বলে আমি মনে করি।
প্রকাশক দীপন হত্যার পর তার শ্রদ্ধেয় বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছিলেন- এ সমস্যা কোনো ব্যক্তিগত সমস্যা নয়। এটা জাতির রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে জড়িত। সামষ্টিক সমাধান না হলে এ ধরণের হত্যাকাণ্ড চলতেই থাকবে। তিনি বলেছিলন- এদেশে এখন আর শোষিত মানুষদের আপন কেউ নেই। হক সাহেবকে (একে ফজলুল হক) মানুষ বলতো আমাদের হক সাহেব- ভাসানীকে (আবদুল হামিদ খান) বলত আমাদের নেতা- শেখ সাহেবও (বঙ্গবন্ধু) আমাদের নেতা হিসেবে নেতৃত্ব দিয়ে গেছেন। কিন্তু এখন গণমানুষের কোনো নেতা নেই। ফজলুল হক স্যার (দীপনের বাবা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বাংলা বিভাগের শিক্ষক। তার কথাগুলো আমি ক্লাসে মন দিয়েই শুনতাম। তিনি অত্যন্ত স্পষ্টভাষী। কিন্তু তিনি তার ছেলে হত্যার বিচার চাইলেন না- এটা কেন তা সামষ্টিকভাবেই নিতে হবে।
যাই হোক দেশের মানুষের কল্যাণ হোক, দেশের মানুষকে নিয়েই রাজনৈতিক নেতারা কাজে ঝাঁপিয়ে পড়ুন (যদিও এখনকার নেতাদের দ্বারা অসম্ভব) এই কামনায় শেষ করছি।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×