somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হয়রানি আর হয়রানি

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল শুক্রবার। প্রশ্ন কঠিন হয়েছে। যারা বেশি দাগিয়ে আত্মতৃপ্তি বোধ করছেন তাদের জন্য অশনি সংকেত। তবে নজিরবিহীন কড়াকড়িতে পরীক্ষা হয়েছে। কাউকেই মোবাইল ও ঘড়ি অ্যালাও করা হয়নি। অনেকে দূর থেকে গিয়ে পরীক্ষা দিয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে।
পরীক্ষা শুরুর আগে মোবাইল টেবিলে রাখতে গেলে বাধা দেয়া হয়েছে। বলা হয়ে দুই ঘণ্টা মিটিং করে নির্দেশনা দেয়া হয়েছে। কোনো ছাত্র মোবাইল আনলে তার দায়িত্ব নিতে পরীক্ষকদের নিষেধ করা হয়েছে। অনেকে বিপদে পড়েছেন মোবাইল নিয়ে।
কেউ রিস্ক নিয়ে চায়ের দোকানে, কেউ কেন্দ্রের অফিস কক্ষে তাৎক্ষণিক মোবাইল রেখে আসতে হয়েছে। এটা কি হয়রানি নয়? আমাদের পরীক্ষা ব্যবস্থা যতই কঠিন করা হচ্ছে, রাঘব বোয়ালরা ততই দুর্নীতিকে বেশি করে কাজে লাগাচ্ছেন। মাঝখানে আমরা মধ্যবিত্ত যাদের টাকা নেই তারাই পড়েছি বিপাকে।
নিয়োগ পরীক্ষা আর মেধাবিদের জন্য নেই- এমন বলাবলি শুনলাম পরীক্ষা দিতে গিয়ে। অনেকে অনেক মাধ্যমে চাকরি জোগাড় করে নিচ্ছে এও জানা গেল কয়েকজনের মুখে। জানা গেল- প্রিলিতে পাস না করেও রিটেনে অনেকের রোল পাওয়া গেছে, আবার রিটেন না দিয়েও অনেকে ভাইভা দিয়ে চাকরি বাগিয়েছে..ইত্যাদি ইত্যাদি।
মোটামুটি শিক্ষিত যুবকদের বড় অংশ হতাশ। এদের যাদের মোটামুটি চলার মতো ব্যবস্থা পরিবারের অাছে তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। এক জনের সঙ্গে কথা হলো- তিনি গত পাঁচ বছরে কয়েকটি সাবজেক্টে নিবন্ধন করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। যেখানেই যেতে চান ওরা শুধু টাকা চায়। বাধ্য হয়ে দিন চুক্তিতে একটি প্রাইভেট কলেজে পড়াচ্ছেন তিনি। শুনলাম...পাঁচ সাত লাখ টাকা জোগাড় করে এবার গরুর খামার করবেন গ্রামে গিয়ে। তবুও মনে ভাল লাগলো। কিন্তু যার মোটে টাকা নেই..কিংবা যোগাড় করার অবস্থাও নেই তারা কোথায় যাবে? বেকার যুবকদের দায়িত্ব রাষ্টের নেয়া উচিত বলে আমি মনে করি।
যারা একবার চাকরি নামের সোনার হরিণটা পেয়েছেন- তা যেভাবেই হোক তারা সত্যি আকাশে উঠে গেছেন। কথা হলো অনেকের সঙ্গে....। তারা বললেন- কৃষি ব্যাংকের রিটেন পরীক্ষার ফলাফল আটকে গেছে। তলে তলে নাকি ম্যাকানিজম হচ্ছে। কিরকম সে ম্যাকানিজম? টাকা আর টাকার খেলা? আচ্ছা অত টাকা দিয়ে ওরা কি করে?
শুনলাম- বাংলাদেশে ব্যাংকের একজন বড় চাকুরের পিয়ন আর ড্রাইভাররা নাকি টাকার কুমির হয়ে যাচ্ছে। বিনিময়ে চাকরিও দিচ্ছে? এক উপ সচিবের সঙ্গে পরিচয় আছে। এক রকম আত্মীয়ও বলা যায়। চাকরির কথা বললে তিনি বলেন, ভাই নিজের ভাইটারে চাকরি দিতে পারিনি। শুনি টাকা দিয়ে চাকরি হয়, কে টাকা দেয়- কে চাকরি দেয়- এসব শুধুই শুনি। কোনো দিন তো দেখলাম না।
ওই উপসচিবের কথা শুনে মনে হলো লোকটা হয় নেহাত ভদ্রলোক, না হয় নিজেই চুরিতে লিপ্ত। হয়তো চাকরি দেয়ার নামে নিজেই টাকা খেয়েছে অনেক। এখন হয়তো অনেক টাকার মালিক......অথবা তার ঠিক উল্টো ....কে জানে কোনটা সঠিক।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×