somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যারেন আর্মস্ট্রংয়ের ঈশ্বর

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'মিষ্টি ও তেতো যখন একসঙ্গে মিশে গেল, রঞ্জিত হয়নি কোনো তৃণ, স্রোতে কাদাময় হয়ে ওঠেনি জল; দেবতাগণ ছিলেন নামহীন-স্বভাবহীন-ভবিষ্যৎহীন।' দ্য বাবিলনিয়ান ক্রিয়েশন মানুষ যখন আধামানুষ-আধাপশুর স্তর উত্তীর্ণ হয়ে চোখ মেলল সজীব-সপ্রাণ আর ভয়ানক এই পৃথিবীর বুকে, আবিষ্কার করল তার অসহায়ত্বের দিকটি, তখন সে শুরু করেছিল দেব-দেবীর উপাসনা। আর দশটা শিল্পকলার মতোই রুদ্র প্রাকৃতিক শক্তিকে প্রসন্ন করার ইচ্ছায় সৃষ্টি করল ধর্ম। পরিণত হলো আধ্যাতিক জীবে। সেই আদি বিশ্বাস সুন্দর আর ভীতি জাগানো এক রূপ নিয়ে হলো মানুষের অভিজ্ঞতাজাত ও প্রকাশিত। এই দুঃখ-কষ্টময় জীবনেরও যে একটা মানে আছে, সেই মানের শিল্পসম্মত প্রকাশও হলো ধর্মের মধ্য দিয়েই। কিন্তু মানুষের সভ্যতার সাম্প্রতিক 'ধর্মনিরপেক্ষতা' একটি নতুন নিরীক্ষা। এই নিরীক্ষারই একটি প্রয়াস ক্যারেন আর্মস্ট্রংয়ের 'স্রষ্টার ইতিবৃত্ত' নামের বইটি। এই ভদ্রমহিলা প্রথম জীবনে রোমান ক্যাথলিক নান হিসেবে সাতটি বছর অতিবাহিত করার পর বৃত্তি ত্যাগ করে ডিগ্রি লাভ করেন অঙ্ফোর্ড থেকে। পড়ান লিও বায়েক কলেজে জুডিজম নিয়ে। 'অ্যাসোসিয়েশন অব মুসলিম সায়েন্স'-এর একজন সম্মানিত সদস্য। আর আজকের ব্রিটেনের ধর্মবিষয়ের প্রধান ব্যাখ্যাকারদের একজন তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে আছে 'মুহাম্মদ : এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট', 'ইসলাম : এ শর্ট হিস্ট্রি', 'হলি ওয়ার', 'ব্যাটল ফর গড', 'বুদ্ধ', এ কেস ফর দ্য গড' ইত্যাদি। তাঁর প্রধান কাজ মূলত ধর্মতত্ত্ব নিয়ে। সেই ধারারই সেমেটিক অঞ্চলের ঈশ্বর-অনুসন্ধানী গ্রন্থ এটি। এ কারণেই এর উপজীব্য হয়েছে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মীয় ঈশ্বরতত্ত্বের চার হাজার বছরের কালপর্বটি। সূচনা অংশেই লেখক জানান : "আমার যখন আট বছর, 'ঈশ্বর কী?' প্রশ্নের নিশ্ছিদ্র জবাব মুখস্থ করতে হয়েছিল আমাকে : 'ঈশ্বর হচ্ছেন পরমাত্মা, যাঁর কোনো অংশীদার নেই এবং যিনি স্বয়ংসম্পূর্ণ।' এটা মোটেই বিস্ময়কর নয় যে, এই জবাব আমার কাছে খুব একটা অর্থপূর্ণ মনে হয়নি। আমি বলতে বাধ্য হচ্ছি, এই জবাব এখনো আমাকে শীতল করে দেয়। একে সব সময়ই এককভাবে বিরস, অতিরঞ্জিত এবং উদ্ধত সংজ্ঞা মনে হয়েছে। অবশ্য এ বইটি লিখতে শুরু করার পর থেকে জবাবটিকে সঠিক নয় বলেও বিশ্বাস করতে শুরু করেছি।" আর তাই ঐতিহাসিক ও সমাজ-সাংস্কৃতিক অগ্রগতি এবং হাজার বছরের দার্শনিক পটভূমিতে বিভিন্ন পর্যায়ে কিভাবে একেশ্বরবাদী ধর্মগুলো ঈশ্বর সম্পর্কে খুব সূক্ষ্মভাবে ভিন্ন ধারণা গড়ে তোলে, সেই বিষয়টি বিশ্লেষণ করেন তিনি। পাশাপাশি সেসব ধারণার সাদৃশ্যের দিকেও মনোযোগ আকর্ষণ করেন। একেশ্বরবাদকে কেউ কেউ দেখেন অন্ধকার, নিঃসঙ্গতা ও আতঙ্ক হিসেবে, আবার কেউ দেখেন আলো আর দৈহিক রূপান্তর হিসেবে, যেন একই মুদ্রার দুই দিক। ক্যারেন এই গ্রন্থে আমাদের দেখান, ব্যাবিলনে নির্বাসনকালে প্যাগান দেবতাদের থেকে বিচ্ছিন্ন হয়ে ইহুদিদের পূর্ণাঙ্গ একেশ্বরবাদী হয়ে ওঠার দিকটি, দেখান খ্রিস্টান ও মুসলমানদের সমান্তরাল অথচ আলাদা ধারণা ও বিশ্বাস সৃষ্টির প্রসঙ্গটিও। সেমেটিক অঞ্চলের একেশ্বরবাদী ধর্ম তিনটির স্রষ্টার স্বরূপ সন্ধানে লেখক তাঁর আলোচনার শাখা-প্রশাখা বিস্তার করেছেন ধর্ম, দর্শন, সংস্কার ও বিজ্ঞান থেকে শুরু করে মনস্তত্ত্ব পর্যন্ত।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×