এবারের বইমেলায় কোনো কোনো তরুণ লেখককে দেখলাম নিজেদের সংগঠন ও সংগঠনের ছেলেমেয়েদের কাজে লাগিয়ে নিজের বইয়ের প্রচারণা ও বিক্রি বাড়ানোর কাজ করতে। এই বিষয়টা এমন মাত্রা ছাড়িয়ে গেছে যে, এই ব্যাপারটির বিরুদ্ধে না লিখে পারলাম না।

বিশেষ করে, জনৈক তরুণ অনুবাদককে দেখলাম বইমেলার আগে ও বইমেলার সময়ে নিজেদের সংগঠনকে ব্যবহার করে ৪-৫টা প্রোগ্রাম থ্রো করতে; যেখানে নিজের অনুদিত বইয়ের নাম, কাভারের ছবি ইত্যাদি দিয়ে ব্যানার বানিয়ে সেমিনার বা লেকচার প্রদানের মতো কিছু করেছেন অনেকবারই, যেসবের মূল প্রতিপাদ্য ছিল তার অনুদিত বইটি। সংগঠনের পেজ বা ওয়েবসাইট ব্যবহার করে তার বইয়ের প্রচারণা চালিয়ে অরুচিকর ফেসবুক পোস্ট দেয়ার কথা না হয় বাদ-ই দিলাম (যেসব জায়গায় তিনি বড় বড় লেখক ও বুদ্ধিজীবির বইয়ের পাশে নিজের বইয়ের নাম দিয়ে একরকম তুলনা করা শুরু করেছেন) ! আর ছেলেমেয়েরাও এই জিনিসটা বেশ খেয়েছে। তার ৭০-৮০ পেজের 'বাচ্চা বই'টা নাকি মেলায় হেভি পরিমাণে বিক্রি হয়েছে। তা হতেই পারে; কারণ বাঙালি সহজ-সরল জাতি। তাদেরকে প্রচারণা চালিয়ে কোনো কিছু গেলানো বেশ সহজ। বিষয়টি অরুচিকর! আর এনাদের মতো লেখকের পাল্লায় পড়ে যেসব ছেলেমেয়ে তাদেরকে 'সেইরাম' লেখক ভাবতেছে, তাদেরকেও ভেড়ার পালের মতোই মনে হয়!
কেউ যদি কোনো সংগঠনের সাথে যুক্তথাকে, তাহলে সেই সংগঠনকে কাজ লাগিয়ে নিজের বইয়ের প্রচারণা ও বিক্রি বাড়ানোর কাজটাকে অরুচিকর আর অনৈতিক বলেই মনে করি। যদি কোনো বুদ্ধিবৃত্তিক সংগঠনের ব্যানারে তা করা হয়, তাহলে সেটি আরো হতাশাব্যঞ্জক! সংগঠন সবার সম্পত্তি। এটাকে ব্যক্তিগত প্রচার-প্রচারণার হাতিয়ার না বানানোই ভালো। কেউ যদি এটা করে থাকেন, তাহলে তাকে ভালো 'বই বিক্রেতা' বা 'মার্কেটার' বলা যায়; কিন্তু একজন সুবিবেচক লেখক নয়।
আমি বলছি না সেই ব্যক্তি খারাপ লেখেন বা অনুবাদ করেন; তিনি অনেক ভালো লেখেন বা অনুবাদ করেন। তার বই এমনিতেও ভালোই চলতো। কিন্তু, তিনি যে পন্থা অবলম্বন করে এই প্রচারণার কাজটি চালিয়েছেন, তা কোনোভাবেই সমর্থন করা যায় না বলেই মনে করি। তার প্রতি সবসময়ই শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তবে, তিনি যে এই কাজগুলো করেছেন, তাতে তার প্রতি শ্রদ্ধা কিছুটা কমে গেল, তাতে সন্দেহ নেই। আমি নিজে কখনো আমার বইয়ের প্রচারের জন্য নিজের সংগঠনের ব্যানার বা ছেলেমেয়েদের ব্যবহার করিনি; আর সেটা করবোও না কোনোদিন ইনশাআল্লাহ!
যারা এইভাবে লজ্জা-শরমের মাথা খেয়ে নিজের ঢোল নিজে পেটানোর কাজটি নিজের সংগঠনের মাধ্যমে করে থাকেন, তারা যাতে এই ধরনের কাজ থেকে ভবিষ্যতে দূরে থাকেন, সেজন্যই এত সরাসরি কথাগুলো বললাম। আশা করি, তারা এটুকু বুঝবেন যে, সমালোচকের চেয়ে বড় কোনো বন্ধু নেই।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


