আপন দাবীতে অটল খালেদা
নিজস্ব মতিবেদক
বৃহত্তর জামায়াতে ইসলামীর আমীর ওমরাহদের মুক্তির দাবীতে অটল রয়েছেন বৃহত্তর জামায়াতের বিএনপি শাখার মহিলা আমীর ও জাতীয়তাবাদী শক্তির মালিক আপোষহীন দেশনেত্রী মাদারে গনতন্ত্র বেগম খালেদা জিয়া।
আজ প্রধান মন্ত্রী ও জননেত্রী ভাষা কন্যা গনতন্ত্রের মানস কন্যা ড. শেখ হাসিনার সংগে ৩৭ মিনিট বেপী অন্তরংগ আলাপে নিজের অটল থাকার কথা বেক্ত করেন খালেদা।মাদারে গনতন্ত্র টেলিফোনে শেখ হাসিনাকে বলেন, টেলিফুন করায় আপনাকে ধন্যবাদ জানাই শেখের বেটী। কিন্তু ধনুকের তীর, বন্দুকের গুলি, টিউবের টুথপেষ্ট ও হরতালের ঘোষনা একবার বাইর হইয়া গেলে আর ফিরান যায় না। যেহেতু জুম্মা বারে আমি হরতালের ডাক দিয়া ফেলিয়াছি, এখন আমার আর করার কিছু নাই।
অপর প্রান্ত হতে শেখ হাসিনা সংলাপের আমন্ত্রন জানালে বেগম জিয়া বলেন, এই কথা সত্য যে আমি সংলাপের দাবীতেই হরতাল ডাকিয়া বসছি। কিন্তু এখন ত দেরী হয়ে গেছে। সংলাপের দাবী করার ৬০ সেকেন্ডের মধ্যে আপনি যদি জাতির উদ্দেশে ভাষন দিয়া প্রকাশ্যে চন্দ্র সুর্যকে সাক্ষী রাখিয়া সংলাপে রাজী হইতেন, তাহইলে হয়ত হরতাল বন্দ করলেও করতে পারতাম। কিন্তু এখন আর সম্ভব নহে। জেলায় জেলায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বৃহত্তর জামায়াতের কেডার বৃন্দ বোম ককটেল নিয়া মাঠে নামিয়া পড়ছে। আমার রেড টেলিফুনটি নস্ট হইয়া গেছে, কেডারগুলিকে জনে জনে ফুন করিয়া যে হরতাল করিতে মানা করিব সে উপায়ও ত নাই। তাছাড়া হরতাল বৃহত্তর জামায়াতের ১৮টি শাখার জয়েন্ট দাবী। আমি একা বিএনপি শাখার মহিলা আমীর চাইলে কি হরতাল বাতিল হবে? আমি ত ছুট মানুষ।
আপোষ করিয়া বদনাম কামাইতে চাই না: খালেদা
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী শেখ হাসিনা মেনে নিলে হরতাল বাতিল করা যেতে পারে বলে জানান বেগম জিয়া।
এ সময় শেখ হাসিনা বলেন, নির্দলীয় সরকারের দাবী আমি মানিয়া নিলে আপনি কেমনে হরতাল বাতিল করবেন? এই মাত্রই ত বললেন আপনি বিএনপি শাখার মহিলা আমীর ছুট মানুষ একা একা কিছু করতে পারবেন না। যদি একা কিছু করতে না পারেন, তাহইলে আমি নির্দলীয় সরকারের দাবী মানলে আপনি একা হরতাল বন্দ করবেন কিরুপে?
জবাবে মাদারে গনতন্ত্র বলেন, দেখেন এমনিতেই আপনি আজ সকাল দেড়টার সময় টেলিফুন করিয়া আমার ঘুম নস্ট করছেন। এখন আবার রাত্রকালে টেলিভিশন দেখায় দিষ্টাপ দিতে মুঠোফুনে কল করছেন। মুখে মুখে কথা না বলিয়া যাহা বলি তাহা করেন।
শেখ হাসিনা নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য খালেদা জিয়ার দাবী বাস্তব সম্মত নয় বলে দাবী করলে খালেদা জিয়া আবেগঘন কণ্ঠে বলেন, ধনুকের তীর, বন্দুকের গুলি, টিউবের টুথপেষ্ট ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী একবার বাইর হইয়া গেলে আর পাল্টান যায় না। বিচারপতি হাবিবুর, বিচারপতি লতিফুর, ইনজিনিয়ার জামিলুর, ইউনূস বাবুনগরী, নাসিরুদ্দি, ওয়াহিদুদ্দি, হাফিজুদ্দি, নাজমা চৌধুরী, সৈয়দ মনজুর, মুইদ চৌধুরী, রোকেয়া আফজাল, আব্দুল মালেক, আইজি শাজাহানকে কানে ধরিয়া তত্ত্বাবধায়ক বানাইতে হবে। তারা রাজী না হইলে রিমান্ডে নিয়া ডিম দিতে হবে। জজ মিয়া যদি ২১ আগষ্ট গ্রেনেড মারার কথা স্বিকার করে, উহারা কেন তত্ত্বাবধায়ক হইতে রাজী হবে না?
শেখ হাসিনা বেগম জিয়ার প্রস্তাব নিয়ে আলচনার জন্য দাওয়াত দিলে খালেদা জিয়া হাসতে হাসতে বলেন, আসল দাবী হইতেছে বৃহত্তর জামায়াতের আমীর ওমরাহদিগের মুক্তির দাবী। আপনি এই দাবী মানিয়া লাইনে আসুন। নতুবা হরতাল ভাংচুর জ্বালাও পোড়াও দিতেই থাকব দিতেই থাকব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


