"এই আসিফ রসায়ন এর কয়টা chapter শেষ করছিস"...বন্ধুরা যখনি এই প্রশ্ন জিজ্ঞেস করতো তখনি আমার গা জ্বালা করে উঠত। কারন রসায়ন ছিল আমার চোখের বিষ। তার উপর HSC তে উঠে যখন দেখি সায়েন্স এর বিসয়গুলর মধ্যে এই রসায়নটাই সৃজনশীল তখন আমার যে কি অবস্থা টা রসায়ন এর শত্রুরাই বুঝতে পারেন ভাল। যাই হোকক এভাবে রসায়ন এর সাথে অসম যুদ্ধ করে দিন ভাল যাচ্ছিল না।আমার প্রিয় সাবজেক্ট হল ফিজিক্স। ধ্যানে জ্ঞানে আমার শুধু ফিজিক্স আর ফিজিক্স। ফেছবুকে রসায়ন এর বিরুদ্ধে একটা গ্রুপ ও খুলছিলাম......।এভাবে দিনে দিনে রসায়ন এর সাথে আমার শত্রুতা বেড়েই চলছিল। কিন্তু হটাত একদিন সব যেন পালটে গেল। এখন
রসায়ন আমার প্রিয় বন্ধু। যার কারনে এমনটি হয়েছে সে আমাদের সকলের প্রিয় হুমায়ুন আহমেদ সার -হ্যাঁ, কেবল তার পক্ষেই সম্ভব এমন জিনিস করা। এতো নিতান্তই একটা সহজ ব্যাপার। তিনি এই বাংলায় আরও অনেক অসম্ভব কে সম্ভব করেছেন। কিন্তু আমার ক্ষেত্রে আমার এই ব্যাপারটাকেই অনেক বড় মনে হয়েছে।
হুমায়ুন সার এর সাথে আমার প্রথম পরিচয় ঘতে আমি যখন ক্লাস থ্রি তে পড়ি। অবশ্যই তা ছিল বইএর মাধ্যমে যেমনটি আমাদের অনেকের ক্ষেত্রেই ঘটেছে। সেই থেকেই আমি তার ফ্যান। কিন্তু এই কইদিন আগে যে দুর্ঘটনা ঘটল মানে তাঁর অকাল প্রয়ান;তার পর থেকে আমি তার আর বড় ফ্যান হয়েছি। আর এটাই তাঁর সার্থকতা। কবি বলেছিলেন
"এসেছিলে যবে তুমি এই ভুবনে
কেদেছিলে তুমি হেসেছিল সবে
এমন জীবন করিবে গঠন
মরিয়া হাসিবে তুমি কাদিবে ভুবন"
এই কাজটাই স্যার করতে পেরেছেন। তাঁর মৃত্যুর পর থেকে চ্যানেল গুলোতে যতগুলো প্রোগ্রাম দেখাল তাঁর অধিকাংশই আমি দেখেছি। আর তাঁর উপর ভক্তি স্রদ্ধা আমার বহুগুনে বেড়ে গেছে। ছাত্রজীবনে রসায়ন এর একজন মানুষ এত বড় সাহিত্যিক হতে পারে। আগে আমার বিশ্বাস হতোনা। সমালোচক দের কথা শুনে মনে হত তিনি মনে হয় সস্তা লেখক। বাট যতই তাকে পরেছি ততই ভুল ধারনা দূর হয়েছে। তাঁর মৃত্যুর পর আমার চোখের দুশমন রসায়ন কেও ভাল বেসে ফেললাম। আর এখন পরতে বসলে সবার আগে ডঃ সরোজ কান্তি ও হারাধন নাগ এর রসায়ন বইটাই সবার আগে পড়ি। কারন আমারো যে হুমায়ুন স্যার এর মত ইচ্ছা করে। ইচ্ছা করে তাঁর মত বাংলার প্রতিটি হৃদয়ে পউছে যেতে।তত্ত্বীয় রসায়ন এর জগত ছেড়ে স্যার যখন সাহিত্তে আসলেন তখনও কিন্তু তিনি এই রসায়ন কে ছেড়ে দেননি। বরং জীবনের রাসায়নিক বিক্রিয়াগুলো ছরিয়ে দিয়েছেন তাঁর সাহিত্তের প্রতি পাতায়। হিমু নামের একটি বিশুদ্ধ বিকারক দ্বারা যৌবন নামক বিক্রিয়ক কে আক্রমন করে সরলতা ও হাস্যরস নামক অমূল্য উৎপাদ এর সৃষ্টি করেছেন। আবার হিমুর এই উন্মত্ততাকে যুক্তির আবরনে ঢেকেছেন মিসির আলি দ্বারা। এই তো রসায়ন-কত্ত সুন্দর জিনিষ, একে কি না ভালবেসে থাকা যায়? সায়েন্স পরে ভুল করিনি...।।আগে মনে করতাম এটা মনে হয় কনো কাজে আসবে না। আমি ভুল ছিলাম...। স্যার আমার ভুল ভেঙ্গেছেন...।। salute u sir... u r really great!!!
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




