গতকালের কথা। রোজা রাখছি। এমনিতে অসুস্থ, তার উপর সুযয্যিমামা(সূর্য) এত বেশি হাসছিলেন যে তার দাঁতগুলোও দেখা যাচ্ছিল। এমন একটা তিক্ত সময়ে বেড় হতে হল। কারন ফিজিক্স আমার প্রিয় সাবজেক্ট; ক্লাস তা মোটেও মিস করা চলে না। তাই কষ্ট করে বেড় হয়েই পল্লাম। আমাদের এলাকায় আশে পাশে আবার অনেক হিন্দু বাড়ির বাস। পুজা পার্বণে তারা যথেষ্ট আনন্দ করে। তোঁ যা বলছিলাম।। রাস্তায় বেড় হয়ে রিক্সা নিলাম। একটু পরেই দেখি রাস্তায় মোটামুটি একটা জ্যাম লেগেছে। কারন টা হোল হিন্দু সম্প্রদায় একটা আনন্দ মিছিল বেড় করেছে। আনন্দ ওদের আর ধরে না। তুবড়িয়ে ঢোল পিটাচ্ছে আর মিউজিক বাজাচ্ছে। মিছিল শেষ হয়না জ্যাম ও ছারেনা। মহাবিপদ। এর মধ্যে ঢোল এর ধিরিম ধারিম শব্দগুলো যেন কানের মালিয়াস, ইঙ্কাস, স্তেপিস নামক তিন অস্থি ভেদ করে অন্তঃকর্ণে নিরাপদ আস্রয় লাভ করছিল। ওই শব্দের সাথে হৃদকম্পন ও সমান্তালে বারছে। রোজার দিন কেমন লাগে বলুন। মনে মনে চরম রাগ উঠছিল। কিন্তু অব্যাবহিত পরেই আমার মনে হোল আমরা যেমন রোজা পালন করছি তারাও তোঁ তেমনি তাদের ধর্ম পালন করছে। এটা কষ্ট হলেও সহ্য করতে হবে। সমাজে বাস করলে এগুলো মানতে হয়। আর এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। হ্যাঁ, এটা আমার এই বাংলায়ই সম্ভব। যে যার ধর্ম কত নির্বিঘ্নে পালন করছে। কত শান্তি। অথচ প্রতিবেশীদের দিকে তাকাই। এক মিয়ানমার এর রোহিঙ্গারা নিজ দেশেই পরদেশি। দোষ ওরা মুসলিম। ভিন্ন সম্প্রদায়। কি না করল ওদের সাথে। সামান্ন মারামারি ; নাহ, তাও হলেও মানা যায়। কিন্তু এযে রীতিমত খুন অগ্নিসংযোগ, ধর্ষণ এর ছড়াছড়ি। কত আর বলব। ভারতের আসামে যা হোল তার দিকে তাকালে আমার বাংলাকে অনেক ভাললাগে। আসামেও চলছে চরম সাম্প্রদায়িক দাঙ্গা। বৃদ্ধি পাচ্ছে রিফিউজেস। এমনি দেশে দেশে রাষ্ট্রগুলোতে এই অবস্থা শোচনীয় আকার ধারন করেছে। কিন্তু আমার বাংলা এমন নয়। একে সাম্প্রদায়িক রাষ্ট্র বলার কোন কারন নেই। এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হতে পারে কিন্তু হিন্দু বিদ্বেষী নয়। আর এখানেই বাংলাদেশের সারথকতা। সালাম তোমায় বাংলাদেশ। তুমি শ্রেষ্ঠ, জাতি-দেশ- সমাজে। proud to be a bangladeshi.............
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।