নাহ! আর মানবাধিকার না। মানবাধিকারের বুলি অনেক কপচাইছি, আর না। মানবাধিকারের সস্তা গতানুগতিক বুলি দিয়া লাইম লাইটে আসার দিন শেষ। ব্যাতিক্রম কিছু দরকার। নতুন কইরা আবার লাইম লাইটে আসা দরকার।- এমন চিন্তা অনেকেই কিছুদিন যাবত করছিলেন। তো সামনে কুরবানি ঈদ। চিন্তা করতে করতে উনাদের মাথায় দারুন জিনিয়াস আইডিয়া এসে গেল। "আহ! বাচা গেল, এবার ফাটাইয়া দিমু,দারুন ইস্যু পাইছি। এবার আমারে পায় কে?-তৃপ্তির ঢোক গিলে ওরা।
ওরা কারা , বিজ্ঞ পাঠকগন নিশ্চয়ই বুঝতে পারছেন। উনারা আমাদের নব্য গবাধিকার কর্মী। কুরবানি ঈদ কে সামনে রেখে উনারা খুব বেশি সক্রিয়। বছরের এই সময়ে কোত্থেকে উনাদের গরুপ্রেম এত উথলে পরে তা বুঝে পাই না। নাকি সুশীল সমাজে সস্তা জনপ্রিয়তার লোভই উনাদের সক্রিয়তার প্রাণশক্তি কে জানে?
যাই হোক কয়েকদিন ধরে নানান জায়গায় উনাদের সদর্প বিচরন দেখে আমার মাথায় একটা আইডিয়া এসে গেল। "অস্থির আইডিয়া" আমি চিন্তা করলাম। নাহ! এবার দেশের বেকারত্ত অনেকাংশেই কমে যাবে। এই দক্ষ গবাধিকার কর্মীদের একটা ভাল কর্মসংস্থানের সৃষ্টি করতে পারলে দেশের অর্থনীতিতে যেমন চাপ কমবে, অতিরিক্ত পাওনা হিসেবে জাতীয় শান্তি প্রতিষ্ঠায় চরম অবদানের জন্যে নোবেল প্রাইজ না পেলেও মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে ছোটোখাটো পুরস্কার তো পেয়েই যাব। এই বা কম কিসে আমার মত ছোট মাপের মানুষের জন্যে?- এই ভেবে আমার আইডিয়ার পালে হাওয়া লাগে।
চিন্তা করলাম প্রধান মন্ত্রীর কাছে প্রস্তাব করব জাতীয় মানবাধিকার কমিশনের মত একটা জাতীয় গবাধিকার কমিশন প্রতিষ্ঠা করার জন্যে। আর ঐ কমিশনে আমাদের ঐ দক্ষ অথচ বেকার গবাধিকার কর্মীদের বিভিন্ন দায়িত্ব দেয়া হবে। উনাদের নেতা আবার এই সম্মানজনক কমিশনের চেয়ারম্যান এর পদও পেয়ে যেতে পারেন। আমার প্রস্তাব মত সব হয়ে গেল। এবার কেল্লাফতে। চিন্তা কল্লাম সামুতে এই কমিশনের নিয়গের একটা জরুরি বিজ্ঞাপন দিয়ে দেই। তাই আজ লিখতে বসলাম। এত বড় কমিশন, এত্ত পপুলারিটি ; আগ্রহী প্রার্থীগণ তাড়াতাড়ি যোগাযোগ করুন। নাহলে সম্মানজনক পদে নিয়োগ নাও পেতে পারেন। so be quick। এ সুযোগ সীমিত সময়ের জন্যে
বিঃদ্রঃ- ১। নিয়গে কোন পরীক্ষা নেয়া হবেনা
২।আগে আসলে আগে পাবেন এই নিয়ম অনুসৃত হবে
৩।কোরবানিঈদপূর্বেইআগ্রহীপ্রার্থীগণযোগাযোগ করবেন।এবং ঈদ এর দিন নিয়োগ দেয়া হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




