somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে আমার ইমেজ! ....তোর কপালে ঝাঁটার বাড়ি।

২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতি বড় না মানবতা বড়?
বায়বীয় ইমেজ বড় না মানুষের জীবন বড়?
নাকি দরিদ্র মানুষেরা মানুষ নয় তারা শুধুই রাজনীতির হাতিয়ার?

এই কথাগুলো রাষ্ট্রের কর্তাব্যাক্তিদের কাছে জানতে চাই...

মানবতা যেখানে আর্তনাদ করেছে , যেখানে দূর্যোগ হানা দিয়েছে সেখানেই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে উদ্ধারকর্মী তথা মানবতার সেবকেরা এগিয়ে গেছে। কিন্তু অবাক হয়ে দেখলাম বাংলাদেশের সাভারে ভবন ধসে মানবিক বিপর্যয়ের পর কয়েকদিন ফেরিয়ে গিয়েছে। সাধারণ মানুষ করাত, হেসকো ব্লেড আর ড্রিল দিয়ে টন কে টন ভারী আবর্জনা সরিয়ে মৃত আর জীবিত ভিকটিমদের বের করে আনছে। অথচ এমন ভয়াবহ বিপর্যয়ে উন্নত প্রযুক্তির অধিকারী দেশগুলো কোন সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেনি। পাঠায়নি কোন উদ্ধারকারী দল বা যন্ত্রপাতি। অবাক হয়েছিলাম এদের মানবতাবোধ নিয়ে। কিন্তু আজ জানলাম ওরা ঠিকই মানবিক। অমানবিক নরপিচাশ শুধু আমরা। আমরাই কেবল গরীব মানুষের লাশ নিয়ে রাজনীতির খেলা খেলতে পারি। আজ জানলাম ব্রিটেন সাহায্যের হাত বাড়াতে চেয়েছিল কিন্তু আমাদের পররাষ্ট্র আর স্বরাষ্ট্র মন্ত্রনালয় রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়ে যাবে বলে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

দেখুন দ্যা টেলিগ্রাফ পত্রিকার ২৯ এপ্রিল ২০১৩ সংখ্যার রিপোর্ট

হায়রে আমার ইমেজ!
তোর কপালে ঝাঁটার বাড়ি।
আমার তথাকথিত ইমেজ বেশী না শত শত হতদরিদ্র মানুষের জীবন বেশী ? ইমেজ যখন এতই দামী তখন সব কিছুতেই কেন ঐসব নেতাদের ইমেজ জ্ঞান থাকেনা?

হে নেতা নেত্রীরা !

- যখন পদ্মাসেতুর জন্য কমিশন ভিক্ষা করে গোটা জাতিকে চোর বানানো হয় তখন কোথায় থাকে আপনাদের ইমেজ জ্ঞান?

-যখন শুধু রাজনীতি করার জন্য সরকারী দল বিরোধী দল যে যার সুবিধামত দেশের সংখ্যালঘু মানুষদের মন্দির প্যাগোড়া ভেঙে দেন তখন কোথায় থাকে আপনাদের ইমেজ জ্ঞান?

- যখন নিজের গদি ধরে রাখতে, নিজেকে বাংলার মসনদে চিরস্থায়ী করতে বেনিয়া সম্রাজ্যবাদীদের সহায়তা পেতে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় দেশটি কে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রচার করেন, তখন আপনাদের ইমেজ জ্ঞান কোথায় থাকে?

- যখন নিজেদের পেটে একটু আমাশয়ের ভাব দেখা দিলে সরকারের কোষাগার খালি করে কিংবা নিজেদের দূর্নীতির টাকা করচ করে বিমান উড়িয়ে চিকিৎসার জন্য বিদেশ চলে যান, তখন আপনাদের ইমেজ জ্ঞান কই থাকে?

- যখন দেশের মুক্তমত প্রকাশের স্বাধীনতা হরণ করে ব্লগার, সাংবাদিকদের গ্রেফতার করে, নির্যাতন করে দেশ কে মধ্যযুগের সামন্তবাদী দেশ বানিয়ে ফেলেন তখন আপনাদের ইমেজ জ্ঞান কই থাকে?

- যখন পরশ্রীকাতরতায় আক্রান্ত হয়ে দেশের একজন নোবেল লরেট কে নির্লজ্জ ভাবে অপমান করেন, তখন আপনাদের ইমেজ জ্ঞান কোথায় থাকে?

- যখন ফেলানীরা কাটাতারে ঝুলে থাকে তখন আপনাদের ইমেজ জ্ঞান কোথায় থাকে?

- যখন চুন থেকে পান খসলে যে যার মত বিদেশী প্রভুদের কাছে নালিশ নিয়ে যান, তখন ইমেজ জ্ঞান থাকেনা?



শত শত উদ্ধারকর্মী নিজের খেয়ে নিজের পরে সাভারে কাজ করেছে। এরা বাংলাদেশের মানুষ বলেই সেটা পেরেছে। ওরা একটা জীবিত প্রাণ বা মৃতদেহ কে ধ্বংসস্তুপের নীচে রেখে আসতে চায়না বা চায়নি। কিন্তু হেসকো ব্লেড, টর্চলাইট আর ড্রিল মেশিন দিয়েতো সব সম্ভব নয়। শত শত নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকের ইচ্ছা প্রযুক্তির অপ্রতুলতার কাছে হার মেনেছে। আমার বিশ্বাস বিদেশী কোন উদ্ধারকারীদল উন্নত যন্ত্রপাতী নিয়ে আসলে তারা আমাদের শত শত স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে বাংলার অনেক শ্রমজীবি সোনার ডিম পাড়া হাঁস কে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারতো। এতে এদেশের কোন ইমেজই নষ্ট হতনা। বরং সেসব বিদেশীরা যখন দেখতো যে কোন দূর্যোগে, দুঃসময়ে এদেশের মানুষেরা, তরুনেরা সর্বস্ব বিলিয়ে দিয়ে দূর্গতদের পাশে দাঁড়াতে এতটুকু কুন্ঠিত নয়, যখন তারা দেখতো এদেশের মানুষেরা অপারজেয়, ওরা পারে সব কিছুই পারে, তখন ইমেজ হীন এদেশের ইমেজ আরো বাড়তো।

কিন্তু তথাকথিত ইমেজের নামে হঠকারীতা করেছে এদেশের ক্ষমতাসীনেরা। এদের কাছে এদেশের হতদরিদ্র শ্রমিকের কোন মূল্য নাই। এদের কাছে ওদের রাজনীতির মারপ্যাঁচ ই আসল। ওরা লুঙ্গি ফেলে দিতে কুন্ঠিত নয় তবে লেংটি বাঁচাতে মরিয়া।

মানুষের বেঁচে থাকার দাবি কে উপেক্ষা করে এসব হঠকারী সিদ্ধান্ত যারা নেন তারাও কি হত্যাকারীদের অন্তর্ভূক্ত নন?

জাতির বিবেকের কাছে রেখে দিলাম এই প্রশ্ন....
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
২৮টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×