আমার আজাইরা উপলব্ধি
১৩ ই আগস্ট, ২০১২ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রিটিশ ভারত থেকে ভারত-পাকিস্তান , পাকিস্তান থেকে বাংলাদেশ হবার মূল চেতনা কোথায়? ব্যক্তিগত মত হল কেবল সমান অধিকার পাবার আকাঙ্ক্ষা এই নতুন রাষ্ট্রগুলো তৈরীর তাড়না তৈরী করেছে। সে তাড়নায় আশা ছিল অন্তত দেশী ভাই-বোনের শাসনে সমান সুযোগ পাওয়া যাবে সব জায়গায়। এই তাড়নার জোয়ার - ভাটাতে ইতিহাস হয়েছে। মহানায়ক - খলনায়ক উভয়েই তৈরী হয়েছে । পীর-দরবেশ, সাধু- সন্ন্যাসী নামক অবলম্বন ছাড়া যেমন আমরা প্রার্থনা করতে পারি না ঠিক তেমনিই অবলম্বন নিয়ে এদেশের রাজনীতি চলছে, চলবে। কিন্তু সমান অধিকার কি এসেছে? আসে নাই। বরং নানা নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে করতে সমান অধিকার দূরে থাক বিন্দুমাত্র অধিকারও যে নাগরিক হিসেবে পেতে পারি তাই এখন রাষ্ট্র ভুলিয়ে দিতে চায়। মেডিকেলে ভর্তির সুযোগের জন্য পরীক্ষার দাবীতে নতুন প্রজন্মকে রাস্তায় দেখে অনেকে বলছেন এটা কোচিং সেন্টারগুলোর উসকানী, শিবিরের আন্দোলন ইত্যাদি। কিন্তু একবারও বলছে না যে সুযোগের সমতা তৈরীই রাষ্ট্রের কাজ, কেড়ে নেওয়া না। কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়। যে রাষ্ট্রের নীতিনির্ধারকরা রাষ্ট্রের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এমন মশকারী করে কয়েক বছর পরপর , তাদের এহেন ব্যবহারে বংশ পরিচয় দিতে গিয়ে একটি বাক্য খুব সঠিক মনে হয় -
’যেসব বঙ্গত জনমি হিংসে বঙ্গবানী, সেসব কাহার জন্ম নির্নেয় ন জানি’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন