একান্তই নিজের ভাবনা.......
০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘেটুপুত্র কমলা দেখিলাম। দেখিয়া মনে হইল হুমায়ন আহমেদ মরিয়া গেছেন বলিয়াই এই ছবির বিষয়বস্তু নিয়া খুব একটা বির্তক হয় নাই। সুনামগন্জ এ চাকুরীর সুবাধে হাওড়বাসীর বিনোদন সর্ম্পকে একটা ধারনা তৈরী হয়ে আছে। ঘেটুপুত্র সর্ম্পকে সে সময় শুনেছি। এমনকি ছবির ব্যবহার করা শনির হাওড় আসলেই আছে। ছোট ছেলেদের দিয়ে সমকামিতার উপভোগ নিয়ে বানানো এ ছবিটা একটু দ্রুতলয়ের। এ ছবিটা দেখার সময় দেখলাম আশেপাশের অনেকেই উশখুশ করছে। ছোট
ছেলেদের উপর বয়স্ক পুরুষদের যৌন নির্যাতন এদেশে আছে। কিন্তু এটা নিয়ে কখনও আলোচনা করা হয় না প্রধান প্রধান মাধ্যমে। ফলে এ অপরাধটা কখনও ধিক্কার দেয়া হয় না। হুমায়নের অন্য ছবির যেসব হিউমার ছিল তা এখানে অনুপস্থিত। চেষ্টা করা হয়েছে তবে সে চেষ্টাগুলো অশ্লীল টাইপের হয়ে গেছে। পুরো ছবির শেষ দৃশ্যে যখন ঘেটুপুত্রকে মেরে ফেলা হয় তখন হলের অনেকেরই খারাপ লেগেছে। কিন্তু জমিদারের সাথে একলা ঘরে মেয়েরূপী ঘেটুপুত্রের রাতেরবেলার তীব্র চিৎকার শুনে অনেকেই হাসছে দেখলাম। বিশেষ করে নারকেলের মালা বসিয়ে ছেলেটির বুক উঁচু মেয়ে সাজার দৃশ্যটি যখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তখন অনেকের হাসি শুনে মনে হল খুব মজার দৃশ্য এটি। আমি মজাটা পেলাম না। মনে হয় মাথাটা গেছে আমার।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন