কোটা পদ্ধতি নিয়ে সবার মনে একটা ক্ষোভ আছে। সমান সুযোগ দেয়া না হলে অনেকেই তার প্রাপ্যটা যেমন পায়না তেমনি সে যদি তা পাবার যোগ্য নাও হয় তবু তার ধারনা থাকে সে এই কোটার জন্য তার প্রাপ্যটুকু পায়নি। তাই তারা বাকী জীবনটুকু হয় নিজেদের অযোগ্যভেবে হতাশায় ভোগে অথবা তাকে বন্ঞিত করার জন্য রাষ্ট্রকে দায়ী করে । বেশীরভাগই এ হতাশা থেকে কখনই তার কর্মক্ষমতাটুকু কাজে লাগায় না। কোটা পদ্ধতি বিলুপ্ত করা দরকার। তবে রাজনৈতিক বিবেচনায় কোন সরকারই এটাকে বিলোপ করার সাহস রাখে না। তাই এটা সংস্কার দরকার। যিনি যে কোটা প্রাপ্ত তারা কেবল মাত্র একবারই এ কোটার সুবিধা নিতে পারবেন। দ্বিতীয়বার নয়। কেউ যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এ সুবিধা নেন তবে চাকুরী পাবার জন্য তা নিতে পারবেন না। চাকুরী পাবার জন্য নিলে চাকুরীতে পরবর্তীতে এ কোটার জন্য নতুন কোন সুবিধা তৈরী হলে তা প্রাপ্য হবেন না। একটি পরিবার থেকে কেবল এক জনই একটি মাত্র কাজের জন্য এ সুবিধা নিতে পারবেন। যেমন একটি সন্তান যদি এ সুবিধার আওতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তবে পরবর্তী কোন সন্তানই আর বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য এ কোটার সুবিধাপ্রাপ্ত হবেন না। অনেকে হয়ত পরবর্তী সন্তানদের অধিকার বন্ঞিত হবার কথা বলবেন। কিন্তু রাষ্ট্রে সিংহভাগ মানুষকে যে পদ্ধতি সম- অধিকার বন্ঞিত করে রেখেছে তাদের জন্য বোধ করি এ কথাটা খাটে না। নায্য সম-অধিকারের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির জন্যই কি বাংলাদেশ সৃষ্টির আন্দোলনের সূচনা হয় নাই ? অনেকদিন অভূক্ত রেখে হঠাৎ বেশী খেলে বদহজম হয়। বেশী খাওয়াটাটুকু হয় মুখ দিয়ে। কিন্তু ভোগে পুরো শরীরটা । অভূক্ত রাখাও ঠিক না, বেশী খাওয়াও ঠিক না।
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।