somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহায্য চাই

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের ভালবাসার জিনিসগুলোকে নিজ হাতে পুঁতে দিয়ে অন্য কেউ হবার চেষ্টা করে আসা এই আমি,
আমি তো এমন ছিলাম না।
যখন গরম চায়ের মগে ঠোঁটের স্পর্শে অনুভূত হয় তীব্র মিষ্টিস্বাদ, এখনকার অনুভূতি গুলো তেমনই।
কোনকিছুরই অতিরিক্ত কিছু ভালো লাগেনা, তা সে মিষ্টি-ই হোক না কেন!
এই যে এত রঙ ছড়িয়েছি নিজের চারপাশে, সবকিছুর মাঝে নিজস্বতার রঙ কে কবে হারিয়ে ফেলেছি বুঝতেই পারিনি।
এখন আমার প্রহর কাটে লাল চুড়ির সাথে কোন চুড়ির রঙ মেশালে ভালো দেখাবে ভাবতে ভাবতে, কালো রঙ এর মাঝে সাদা তুলি ডুবিয়ে হলুদ রঙ কে খুঁজতে খুজতে । শাড়ির কুঁচি ভাঁজ করা শিখতে শিখতে, চায়ে কত চামচ চিনি মেশালে চা ঠিকঠাক হবে সেইসব ভাবতে ভাবতে।
শেষ কবে চুল মেলে দিয়ে দমকা ঝড়ো হাওয়ার মাঝে দাঁড়িয়ে প্রিয় আবহাওয়া কে উপভোগ করেছি মনে নেই, কলম হাতে প্রিয় কবিতার বই এ প্রিয় লাইন টিকে দাগ দিয়ে চিহ্নিত করেছি কিংবা লোডশেডিং এ গলা ছেড়ে রবীন্দ্রসংগীত করেছি, ঘুমোতে যাবার আগে নিজেকে নিয়ে গর্ববোধ করেছি,
নিজের জন্য বাঁচতে শেখা এই আমি নিজের জন্য বাঁচা ভুলে গেছি, আত্মকেন্দ্রিক এই আমি নামের পাশে আত্মকেন্দ্রিক খেতাব নিয়েও আর আত্মকেন্দ্রিক হতে পারছিনা। নিজের আনন্দ , নিজের গর্ব , নিজের ভালোলাগাকে ছেড়ে দেয়া শিখেছি অন্যের কথায় গুরুত্ব দিয়ে। আমি শিখেছি কিভাবে নিজেকে ডিপ্রেশনের সাগরে তলিয়ে দিতে হয়, আমি শিখেছি কিভাবে অন্যের ভালো চাইতে চাইতে নিজের খারাপ করা শুরু করে দিতে হয়, আমি শিখেছি কয়েকটি স্বার্থান্বেসী মনোভাব কে ত্যাগ করবো বলে কিভাবে নিজের অস্তিত্বকে ত্যাগ করে দিতে হয়। কিভাবে পারিনা পারিনা বলতে বলতে পারার ক্ষমতাকেও মেরে ফেলতে হয়। শিখেছি কেউ ‘লুজার’ বলে সম্বোধন করলে কীভাবে সেটাকে মাথা পেতে নিতে হয়। কিভাবে নিজের গর্ব কে নাশ করার দায়ে নিজের অগ্নিদৃষ্টিকে অবহেলা করে যেতে হয় প্রতিটি ক্ষনে প্রতিটি মুহুর্তে।
পুরনো ইন্সপিরেশনাল ভিডিও গুলোর শব্দগুলো কানে বাজে, “look at you! what have you done to yourself!! look at what you have become!!!”
এই আমি একদিন আমার চারপাশে হয়ে যাওয়া ঝড়কে টেক্কা দিয়ে নিজেকে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছিলাম, আজ আমি কিছু দমকা হাওয়ার কাছে নেতিয়ে পড়েছি। স্বনির্ভরশীল এই আমি পরনির্ভরতাকে খুঁজছি। যা কিছু আমাকে আটকে রেখেছে তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছি।
I am tired of being a loser… I need to escape from this version of mine. I want to get rid of myself. I want to help myself… প্লিজ
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×