somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানব জাতির পিতা আদম (আঃ) কে কেন আল্লাহ ফেরেশ্তাদেরকে সেজদা করতে বলে ছিলেন ?

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হযরত আদম (আঃ) কে নিয়ে মানব সৃষ্টির যে বর্ণনা আল-কুরআনে আল্লাহপাক উল্লেখ করেছেন সেটা কম বেশী আমরা সবাই জানি । কিন্তু আমরা কি কখনও ভেবে দেখেছি যে, কেন আল্লাহ মাটির তৈরী আদম (আঃ) কে সেজদা করতে বলেছিলেন তার থেকেও উত্তম উপাদান দিয়ে তৈরী- অর্থাৎ নূর দিয়ে দিয়ে তৈরী ফেরেশ্তাদেরকে ? স্বাভাবিকভাবে এটা মনে হতে পারে যে, ফেরেশ্তারা মানুষের থেকে উত্তম এবং মর্যাদাশীল যেহেতু তারা নূরের তৈরী । তারা আল্লাহর বেশী নিকটবর্তী এবং দিন রাত তারা আল্লাহর হুকুম পালনে নিযুক্ত । তাদের দ্বারা আল্লাহর নাফরমানীমুলক কোন কাজ হয় না ।

এখন কেন আল্লাহ সুবহানাতায়ালা সেই ফেরেশ্তাদেরকে প্রথম সৃষ্ট মানুষকে সেজদা করতে বলেছিলেন, সেটা এখন একটু বিশ্লেষণ করা যাক ।

সূরা বাকারায় নিম্নোক্ত বর্ণনা রয়েছে -

'৩০. আর তোমার পালনকর্তা যখন ফেরেশ্তাদিগকে বললেনঃ আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশ্তাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে ? অথচ আমরা নিয়ত তোমার গুনকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি । তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি, যা তোমরা জান না ।

৩১. আর আল্লাহ তা'আলা আদমকে শিখালেন সমস্ত বস্তু-সামগ্রীর নাম । তারপর সে সমস্ত বস্তু-সামগ্রীকে ফেরেশ্তাদের সামনে উপস্হাপন করলেন । অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্য হয়ে থাক ।

৩২. তারা বলল, তুমি পবিত্র ! আমরা কোন কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ (সেগুলো ব্যতীত) , নিশ্চয়ই তুমিই প্রকৃত জ্ঞান-সম্পন্ন, হেকমতওয়ালা ।

৩৩. তিনি বললেন, হে আদম, ফেরেশ্তাদেরকে বলে দাও এসবের নাম । তারপর যখন তিনি বলে দিলেন সে সবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আসমান ও যমীনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভাল করেই অবগত রয়েছি ? এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ কর আর যা তোমরা গোপন কর !

৩৪. এবং যখন আমি হযরত আদম (আঃ) কে সেজদা করার জন্য ফেরেশ্তাদেরকে নির্দেশ দিলাম, তখনই ইবলিশ ব্যতীত সবাই সিজদা করলো । সে (নির্দেশ) পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল । ফলে সে কাফেরদের অর্ন্তভূক্ত হয়ে গেল ।

সূরা আল-আ'রাফে বর্ণিত হয়েছে যে -

১১. আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার-অবয়ব তৈরী করেছি । অতঃপর আমি ফেরেশ্তাদেরকে বলেছি - আদমকে সেজদা কর তখন সবাই সেজদা করেছে, কিন্তু ইবলিশ সে সেজদাকারীদের অর্ন্তভূক্ত ছিল না ।

১২. আল্লাহ বললেনঃ আমি যখন নির্দেশ দিয়েছি, তখন তোকে কিসে সেজদা করতে বারণ করল ? সে বললঃ আমি তার চাইতে শ্রেষ্ঠ । আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা ।

১৩. [আল্লাহ] বললেন, তুই এখান থেকে যা । এখানে অহংকার করার কোন অধিকার তোর নাই । অতএব তুই বের হয়ে যা । তুই হীনতমদের অর্ন্তভূক্ত ।

আল্লাহ তায়ালা আদম (আঃ)কে সৃষ্টি করার পর উনাকে বিভিন্ন বস্তুর নাম শিখালেন অর্থাৎ উনাকে জ্ঞান প্রদান করলেন । তারপর যখন ফেরেশ্তাদেরকে সেসব বস্তুর নাম বলতে বললেন তখন তারা তাতে অসমর্থ হলো । কারণ আল্লাহ তাদেরকে জ্ঞান প্রদান করেন নি । এই জ্ঞানের কারণেই মানব জাতি অন্যান্য সমস্ত সৃষ্টি অপেক্ষা শ্রেষ্ঠ । ফেরেশ্তা ছাড়াও আমাদের জানা মতে আল্লাহর আরো যেসমস্ত সৃষ্টি আছে তাদের আল্লাহ পাক কাউকে মানুষের মত জ্ঞান প্রদান করেন নি । সেজন্য মানুষ সমস্ত সৃষ্টি অপেক্ষা শ্রেষ্ঠ - আশরাফূল মাখলুকাত । এই জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ ফেরেশ্তাদেরকে আদম (আঃ) কে সেজদা করতে বলেছিলেন । এটা হলো সম্মানের সিজদা - অন্য কিছু নয় ।



আমরা জানি মহানবী (সাঃ) কে পশুরা সেজদা করতো । সেগুলোও ছিলো সম্মানপূর্বক সেজদা । কারণ এক স্রষ্টার সৃষ্টি হিসেবে সকল সৃষ্টি সমান হবার কথা কিন্তু জ্ঞানের কারণে মানব জাতি অন্য সকল সৃষ্টি অপেক্ষা শ্রেষ্ঠ হয়ে গেল । আর মহানবী (সাঃ) কেও আল্লাহ শ্রেষ্ঠ জ্ঞান দান করেছিলেন এবং বিজ্ঞানময়-হেকমত কোরআন উনার উপরই নাযিল করা হয়েছে ।



পৃথিবীতে মহানবী (সাঃ) -ই মনে হয় একমাত্র ব্যক্তি যিনি কোন বিদ্যালয়ে বা কোন ব্যক্তির কাছে জ্ঞান অর্জন না করেও সব থেকে শ্রেষ্ঠ হয়েছেন - আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞানের কারণে-ই । এটা আজ বিশ্ব স্বীকৃত ।



এখন আমরা যদি পৃথিবীর প্রাণীকূলের দিকে তাকাই তাহলে এমন অনেক প্রাণী-ই পাব যারা শারীরিক দিক দিয়ে মানুষ অপেক্ষা অনেক শক্তিশালী - যেমন- বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, বন মানুষ ইত্যাদি । কিন্তু পৃথিবীকে ডোমিনেট বলেন, ব্যবহার বলেন আর নেতৃত্ব-ই বলেন সব কিছু কিন্তু মানুষ-ই করছে । কিসের জোরে মানুষ এটা করছে ? জ্ঞান-বিদ্যা-বুদ্ধির জোরে । আর কোন কিছুর জোরে নয় । দশটা মানুষও একটা বাঘের সঙ্গে খালি হাতে লড়াই করে পারবেনা আবার সঠিক অস্ত্র হাতে থাকলে একজন মানুষই যথেষ্ট । সুতরাং জ্ঞানই মানুষকে শ্রেষ্ঠ করেছে - অন্য কিছু নয় ।

আবার যদি সমাজের দিকে তাকাই তাহলে দেখব সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিগণই সমাজে সবচেয়ে শ্রদ্ধার পাত্র হয়ে থাকেন । অনুরূপভাবে জ্ঞানে-গুণে শ্রেষ্ঠ জাতিরাই দুনিয়াতে নেতৃত্বর আসনে বসে থাকে । মুসলমানগণ যত দিন জ্ঞানের চর্চ্চা করেছে ততদিন তারা দুনিয়াতে সেরা ছিলো আর আজ জ্ঞান বাদ দিয়ে ভোগ-বিলাসে মত্ত হওয়ায় তারা সে আসন থেকে ছিটকে পড়েছে ।

মানুষকে আল্লাহপাক এই জ্ঞান প্রদান করার কারণ হলো তাকে তিনি এই পৃথিবীতে উনার প্রতিনিধিস্বরূপ প্রেরণ করেছেন । পৃথিবীর সবাইকে আল্লাহ রিজিক প্রদান করলেও একমাত্র মানুষের উপরই স্রষ্টার হুকুম পালন এবং উনার প্রদত্ত দ্বীন দ্বারা জীবন পালন করার আদেশ প্রদান করা হয়েছে ।

নিম্নে জ্ঞানের কিছু ফযীলত বর্ণনা করা হলোঃ

হাদীসে আছে -

১. যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে চলে , আল্লাহ তাকে জান্নাতের পথে চালাবেন ।
২. ফেরেশ্তারা জ্ঞান অন্বেষণকারীর কাজে সন্তুষ্ট হয়ে তার জন্য পাখা বিছিয়ে দেয় ।
৩. একশ রাকআত নফল নামায পড়া অপেক্ষা জ্ঞানের কোন অধ্যায় শিক্ষা করা উত্তম ।
৪. জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরয ।
৫. ঈমানদার আলেম ঈমানদার আবেদ অপেক্ষা সত্তর গুণ শ্রেষ্ঠ ।
৬. জ্ঞানী ব্যক্তি ও এবাদতকারীর মধ্যে একশ স্তরের ব্যবধান রয়েছে । প্রত্যেক দুস্তরের মাঝখানে এতটুকু দুরত্ব রয়েছে, যতটুকু একটি দ্রুতগামী ঘোড়া সত্তর বছরে অতিক্রম করতে পারবে ।
৭. সাহাবায়ে কেরামগণ আরজ করলেনঃ ইয়া রাসূলূল্লাহ, কোন আমলটি উত্তম? তিনি বললেনঃ আল্লাহ পাক সম্পর্কিত জ্ঞান । সাহাবীগণ আরজ করলেনঃ আমরা উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করছি । তিনি বললেনঃ আল্লাহ সম্পর্কিত জ্ঞান । আবার বলা হলঃ আমরা আমল সম্পর্কে প্রশ্ন করছি, আপনি এলেম সম্পর্কে বলছেন ! তিনি বললেনঃ এলেমের সমন্বয়ে অল্প আমল উপকারী হয় এবং মূর্খতার সমন্বয়ে অধিক আমলও নিষ্ফল হয়ে যায় ।'

সবশেষে বলা যায় - আল্লাহর জ্ঞান অসীম । তিনি উনার সামান্য জ্ঞানের অল্প কিছু মানুষকে দান করেছেন । জ্ঞানের চর্চ্চা দ্বারাই মানুষ আল্লাহকে খুজে পায় এবং নিকটবর্তী হয় - ধন সম্পদ এর দ্বারা নয় । জ্ঞানীগণই আল্লাহর সর্বাপেক্ষা নিকটবর্তী । মহানবী (সাঃ) মৃত্যুর সময় ধন-সম্পদ রেখে যান নি আর তা আহরণের উপর গুরুত্ব আরোপ করেন নি । তিনি জ্ঞানের উৎস কুরআন ও হাদীস-ই রেখে গেছেন ।

হযরত আদম (আঃ) কে নিয়ে আমার পূর্বের একটি পোষ্ট

হযরত আদম (আঃ), শ্রীলংকায় অবস্হিত পবিত্র আদমের চূড়া ও সাগরের তলদেশে অবস্হিত আদমের ব্রীজ।

সূত্রঃএহইয়াউ উলুমুদ্দিন । ইমাম গাজ্জ্বালী (রহঃ)
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×