---------------------- সেলিনা জাহান প্রিয়া
অবলীলায় স্মৃতির আবিরে হেরেছি তোমাকে ভেবে ভেবে
পিঞ্জিরায় পরশ পাথরে দিখিনি, দেখেছি অন্তরে তোমাকে,
অনূভবের অতল পিঞ্জরে তোমার প্রেমবারতা হৃদস্পন্দনে
আজি সেই প্রীতিতে সেই নিস্তব্ধতা অনূভবে দোলা দেয় ।।
দোলন চাঁপার শাখায় আজো কি আছে সেই দোলন চাঁপা ফুল !
যে পথ ছিলো তোমার চরন স্পর্সে আমি তোমার ফুল কুমারী
সে যে অনাদি সুখ,অনাবিল প্রশান্তি তোমার ধূলা মাখা পথ
ছুটিয়া গিয়েছিনু তোমার ও পানে হে পরন্তের আবিরে আজি ।।
গাথিবো তার লাগি মালা রাখিবো প্রেমেও ডোরে সারা বেলা
আমি কিশোরী ফুল কুমারী তবে প্রিয়া সাজি দোলন চাঁপা ফুলে
সে যে অনাদি সুখ, অনাবিল প্রশান্তি মনে স্মৃতির আবিরে মন
প্রানের তরে হারাতে চাহি না ,বাধিয়া রহি আনমনে তার সনে ।।
তাহারি মুখের কথা সব ব্যাথা স্বর্গ হয়ে যায় চরণে ফুটে ফুল
তাহারো চাহনি রবির ও কিরন তারায় তারায় আকাশ সাজায়।
যাহারে তুমি বারে বারে দেখিয়াছ না দেখার চোখের বালি হয়ে
সেই দিয়েছে সন্মান, তোমার পূজা রোজ সন্ধ্যা আবীরের ঘরে ।।
পরশ পাথরে অনূভবের অতলে অদ্বিতীয় হৃদস্পন্দনে গাঁথি মালা
সুতা বিনে সেই মালতি লতা রাখিবো প্রেমে ডোরে সারা বেলা।
ক্ষনেক আলো দেখিবার তরে আঁখি জলে ভিজেছি আঁখিতে কাজলে,
পুরে পুরে অংগার হয়েছি তোমার চরন স্পর্ষ ধন্য হবো তাই ভেবে
যে হৃদয় তোমায় ভালোবেসেছে সে আজ ক্লান্ত দেহে শান্ত হয়ে নিথর।।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




