somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

ধারাবাহিক গল্প - অ+মানব । (৩য় পর্ব )

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধারাবাহিক গল্প । অ- মানব । (৩য় পর্ব )
-------- সেলিনা জাহান প্রিয়া--------

শীত খুব বেশী সবাই ঠাণ্ডায় একদম কাচুমচু কিন্তু সামছু পুলিশ দেখছে পাগল দিকে
মাথা নিচু করে বসে আছে । পাসের টেবিলে থানার রাইটার রফিক মিয়া পাগলকে বলল
-- এত ভাব ধরে লাভ নাই । ওসি সাব জাকে জামাই আদর করে খাওয়ায় তাদের
সাথে জামাই আদর করে । শীতের দিন গায়ে একটা ছালা দাও। অনেক দিন ধরে
ওসি সাহেবের কেরাটি দেখি না।
-- সুমাছু বলল পাগল ভাই রাইটার সাবের কথায় ভয় পেয়েন না । রাইটার ভাই
একটু মজা করছে ।
-- পাগল চুপ করে বসে আছে । এর মধ্য একটা ছেলে পাগল এর কাছে এসে বলল
ভাই আপনার জন্য চা নিয়ে আসি । ছেলেটা থানার মধ্য টুকটাক কাজ করে ।
পাগল বলল শীতের দিনে আদা চা খুব মজা । তুমি আমার জন্য আদা চা নিয়ে এসো ।
রাইটার বলল পাগলে আদা চা চিনে । জাতে মাতাল তালে ঠিক । শ্যালার বেটা ওসি
আসলে টের পাইবা । আজকের দুর্ঘটনার জন্য তুমিই দায়ি ।।
--- পাগল এবার রাইটার রফিকের মুখে দিকে তাকিয়ে বলল আমি কি বলেছি যে আমি পাগল । আর আপনি কি করে জানেন ওসি সাব কখন কি করে করবে । তাহালে কি ওসি সাহবের সকল কাজ গতিবিধি আপনি লক্ষ্য রাখেন । এটা তো খুব খারাপ অন্য মানুষের কাজের বিষয় আপনার গোয়েন্দা গিরি করা । রাইটার সাহেব
আপনি আমাকে অনুসরণ করতে গিয়ে এক ফাইলের কাজ অন্য ফাইলে করছেন ।
সময় থাকতে নিজেকে সামলান ।।
এর মধ্য ওসি সাব রুমে এসেই ডাক দিল রাইটার রফিক কে ফাইল নিয়ে আসতে । সকালে এটা আদালতে পাঠাতে হবে । ফাইল দেখে ওসি সাহেব রফিক সাহেবে নাকে
মধ্য ছুড়ে মারল । মিঃ রফিক কিসের মধ্য কি লিখেছেন । আপনি করেন কি একটা কাজ দিলেও ঠিক মত করতে পারেন না। সুক্কুর মিয়ার মত আপনাকে আজ ক্লোজ করতে হবে দেখি । যান ফাইল ঠিক করে রাতেই আমাকে দেখান । ডিউটি অফিসার কে ডাকেন ? লাসের গাড়ি নিয়ে যেন সামছু যায় ঢাকা মেডিক্যালে ।
ওসি সাহেবের মন মেজাজ খুব খারাপ । একদিকে থানার চাপ অন্য দিকে তাঁর বউ আসছে না রাগ করে । ওসি সাব আবার হোটেলর খবার খেতে পারে না।
শান্ত হয়ে ওসি চেয়ারে বসে বার বার বউ কে ফোন করছে ।
-- হ্যালো সারমিন কি কর ?
-- আমার খবর কি প্রতি মিনিটে নিতে হয় । আমি কি ভি আই পি নাকি /?
-- আরে রাগ কর কেন । সারা দিন ফোনে পাই না ।
-- আমাকে ফোনে পাও না। ভাল । আমি তো চোর ডাকত পুলিশের ফোন পেলেই
কেটে দেই । দেখ তোমাকে বলে দিচ্ছি আমি তোমার সাথে সংসার করব না।তুমি
সারা দিন কি কর আমি জানি । পুলিশ মানুষের বউ লাগে না । বুঝলে ?
এই কথা বলে ওসি সাহেবের স্ত্রী ফোন কেটে দেয় । ওসি সাহেব একাই একটু হাসল ।
ডিউটি ফিসার এসে বলল স্যার সামছু তো লাশ নিয়ে ঢাকা মেডিক্যাল গেল । আর একটা পাগল কে আমার কাছে রেখে গেল । বলল আপনার মেহেমান ।।
-- ও আচ্ছা ওকে ছেরে দাও । যেতে বলল । আর বলে দাও সবাই কে যেন কোন
পাগল টাগল না ধরে ।
-- জী স্যার ।।
ডিউটি অফিসার আবার ওসি সাহবের রুমে এসে স্যার ।
-- কি হল আবার
-- স্যার ঐ পাগল টা বলল আপনার সাথে দেখা না করে যাবে না। আমি স্যার ধমক দিলাম । আমাকে বলে - আমি কি শিশু বাচ্চা না কি অপরাধী যে ভয় পাব । আমাকে দেখা করতে দাও ।
স্যার অদ্ভুত মানুষ । বলল আমার মাকে ফোন দিতে । আমি বললাম কেন । বলল আগে ফোন দাও ।
-- আপনাদের কথার কোন আগা মাথা পাই না। এক পাগল থানার সবাই কে পাগল করে ছাড়ছে মনে হয় । কই ডাকুন পাগল কে ।।
ওসি সাহেবের রুমে আসলো পাগল । ওসি সাব মানুষ আসলেই খুব ভাল । পাগলের দিকে বার বার তাকালো । ঠিক মনে করতে পারছে না কোথায় দেখেছে । তবে খুব চেনা মনে হয় । ওসি বলল হ্যা কি বলবেন - বলেন -
--- স্যার কথার কোন শেষ নেই । সবাই নিজের কথা বলতে ব্যস্ত । আমি শুধু বলি যারা কথা বলতে
পারে না তাদের কথা।
--- ওসি বলল দেখ ভাই আমার এত সময় নাই । কি বলবে তাড়াতাড়ি বলো ?
-- স্যার আপনি আর আপনার বউ কে ফোন দিবেন না। ফোন করলে ফোন রিসিভ করবেন না।
আর আপনার রাইটার কে একটু ডাকেন ।
--- রাইটার রফিক কে কেন ?
--- স্যার ডাকেন কাল সকালে ভাবি চলে আসবে ।।
--- এই ডাকেন তো রাইটার কে । বলল ওসি সাহেব ডিউটি অফিসার কে ?
পাগল মনে মনে হাসছে । কারন পাগলের সুখ নাকি মনে মনে । রাইটার রফিক এসে সালাম দিয়ে বলল-
-- স্যার এক ঘণ্টা লাগবে ফাইল ঠিক হতে ।
-- আরে ফাইল এর জন্য না। পাগল কি বলে শুনেন ।
-- পাগলের দিকে রফিক মিয়া বলল কি বলবেন বলেন । আমি তো স্যারের বিষয় খারাপ কিছু বলি
নাই ।
-- পাগল বলল - দেখুন যারা আগ বারিয়ে কথা বলে । বেশী কথা বলে । তাড়ই সমস্যা । আমি পাগল
না ভাল তা বড় কথা না। আমি মানুষ কিনা অমানুষ সেটাই বড় কথা। মিঃ রাইটার রফিক আপনি
আপনার ফোন দেখে ওসি সাহবের স্ত্রী কে একটা ফোন করুন ।
--- আমি ফোন করবো কেন ।
--- ওসি সাহবেব বলল এর মানে কি ?
--- পাগল বলল ফোন করলেই পরিষ্কার হবে । কিন্তু আমি যা বলছি তাই বলতে হবে ।
-- ওসি বলল মিঃ রফিক তাই বলেন ।।
-- পাগল বলল ফোনে বলুন । ভাবি এত দিন আমি যা বলেছি সব ভুল । স্যার কোন মেয়ে মানুষ নিয়ে
থানায় আড্ডা দেয় না। আপনার কথা খুব চিন্তা করে । আসলে ওসি স্যারের উপর রাগ করে মিথ্যা বলেছি । কিন্তু আজ দেখলাম ওসি সাব খুবেই ভাল একজন মানুষ । আমার ভুল হয়েছে আমাকে মাপ করে দেন । টেলি ফোনের অপর প্রান্ত থেকে ওসি সাহেবের স্ত্রী বলছে ছিঃ রফিক ভাই আপনি এত খারাপ / আপনি আর কোন দিন আমাকে ফোন করবেন না। আপনার কথা বিশ্বাস করে আমি ওকে বার বার ভুল বুঝে আসছি । ফোন শেষ হইতেই ওসি সাহেব খুব জুরে রাইটার রফিকের গালে দুই টা চর বসিয়ে দিল ।
-- পাগল বলল স্যার মারবেন না। প্রতিটা মানুষ তাঁর পরিবার থেকে কিছু অভ্যাস ভাইরাসের মত নিয়ে আসে । এদের মেরে ভাল করা যায় না। এদের শিক্ষা দিতে হয় চার পাশের পরিবেশ থেকে ।
ওসি সাহেবের ফোন বাজতে লাগলো । পাগল বলল স্যার ফোন রিসিভ করবেন না। চর খেয়ে রাইটার রফিক বোকার মত দাড়িয়ে আছে ।
পাগল থানা থেকে বের হয়ে সোজা রাস্তায় তখন রাত ১০ বাজে । সে তাঁর মত হাঁটছে । ওসি সাহেবের ফোনে ফোন আসতেই থাকে । কিন্তু ওসি সাব আর ফোন ধরে না । ডিউটি অফিসার অনেক দিন হল মায়ের সাথে কথা বলে না। বাড়ির সব নাম্বার সে লক করে রেখেছে । কারন তাঁর মা তাঁর নানা বাড়ির জমি বিক্রি করে সব টাকা তাঁর ছোট ভাই কে দিয়েছে । তাই নিয়ে কথা বলে না। পাগল যাওয়ার সময় বলে যায় । অফিসার কেউ কি সম্পদ নিয়ে সুখি হতে পারে । যে দিতে পারে সেই সুখি ।
কিন্তু অফিসার আর ফোন করে নাই । রাত একটায় ফোন এলো থানায় ডিউটি অফিসারের ফোন তাঁর বাড়ি থেকে.................................

চলমান-----------------------

সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×