somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

অনু গল্প ---একটি চিঠি

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




হালিমা ঘুম থেকেই উঠে মেজাজ , খুব খারাপ করে এক মাত্র কাজের মেয়ে হিমু কে ইচ্ছামত বকাঝকা করলো । নাদু তাঁর একমাত্র মেয়ে মায়ের মেজাজ দেখে বাবা কে ফোন করে বলল
- আব্বু ঘটনা কি মা তো আগুন ।
-- একটা কাজ কর মা । তোমার মাকে যেয়ে বল নানু আজ আসবে । আমি আসার
সময় নিয়ে আসব ।। আর তুমি বলবে আমি আনতে গেছি ।।
-- ঠিক আছে আব্বু আমি ফোন রাখি ।
হালিমা বেগম নাদু কে ডেকে বলল - নবাব জাতি হিমু কোথায় ওকে চা আনতে
বল ।হিমু এত বকা খাওয়া পর চা নিয়ে হালিমা বেগমের সামনে গেল । হালিমা বেগম হিমুর দিকে তাকিয়ে রাগের চোখে বলল বেলা ৯ টা বাজে নাদু কি কলেজে গেছে ।।
-- জী না ।যাই নাই ।
-- কেন যায় নাই
-- আজ নানু আসবে
-- কি ?
-- নাদু আপু তো তাই বলল
-- হালিমা বেগম এবার বলল - নে হিমু এই চা আর বিস্কুট তুই খেয়ে নে। গায়ের
জামাটা বদলা মানুষ দেখলে তো তকে কাজের মেয়ে বলবে ।
-- আমি তো কাজের মেয়েই । না হয় সকাল থেকে কোন কারন ছাড়াই তো
কবতাছেন ।
-- তরে কারন ছাড়া বকতাছি ?
-- কারন ছাড়াই তো ?
-- নাদু চিঠিটা নিয়ে আয় তো । নাদু কাপতে কাপতে চিঠি নিয়ে এলো ।।
-- হারাম জাতি বড় হয়ে গেছিস । এখনি বাতার প্রেমক খুঁজিস । তো সাথে যদি
কোন পরিচয় না থাকবে তাহালে ঐ দোকান দার পোলা সাত সকালে গোসল খানায়
ইটার ফাকে কার জন্য চিঠি রাখে । আর তুই বার বার দোকানে যাস কেন ।। তুই মনে করছ আমি বাতাসে বড় হইছি । কিছু বুঝি না। আমার ঘরে আমার কোন ছেলে
মেয়ে কারো সাথে প্রেম প্রীতি করতে পারবে না। আর যদি ঐ ছেরাকে দেখি তাহলে তো ওকে সকালে মাত্র দুইটা চর দিসি । পড়ে ওর আমি হাত ভাঙব ।। নাদু তোমাকেও সাবধান করছি । হিমুর প্রথম অপরাধ ওকে আজ মাপ করলাম। তুমিও সাবধান হও ।। আর হিমু আজ থেকে দোকানে যাবে না। ঐ গফুরের বাচ্চারে পাঠাবে ।। মনে থাকে যেন ।। আর হিমু আমার বাসায় কোন কাজের মানুষ লাগবে না। যদি মেয়ের মত থাকতে পার থাক । না হয় তোমার মাকে এসে বল নিয়ে যেতে । হিমু আর কোন কথা বলে না। হিমু জানে বকা দিলে কি হবে হালিমা বেগম তাকে মায়ের চেয়ে বেশী আদর করে । নিজের হাতে মাথায় তেল দিয়ে দিবে। মেয়ের সাথে একেই বিছানায় শুইতে দেয় । মেয়ের মত নতুন কাপড় কিনে দেয় । কিন্তু আজ বকা খেল নাদু আপুর জন্য । ঐ চিঠি ছিল নাদু আপুর । দোকানের পোলা দিয়ে আরমান পাঠাইছে । ভয়ে হয়ত তাঁর নাম নাদু বলেছে । থাক নাদু আপা মাইর থেকে বাচল ।
নাদু কলেজে গেলে গফুর মিয়া সাথে নিয়া যায় । আবার নিয়ে আসে । গফুর মিয়া কে
এলাকার সবাই ভয় পায় কারন শে জোরা খুনের আসামী । খান সাব তাকে জামিনে এনে বাসার কাজে রাখছে । করিম গঞ্জ থানার জাফ্রবাদ গ্রামে ডাকাত গফুর কে সাবাই চিনে । খান সাব উকিল মানুষ । হালিমা বেগমের বাড়ি গফুরের এলাকায় ।।
হালিমা বেগম আবার ডাকলও কি রে হিমু তুই কই ? নাদু কলেজে গেছে ।
-- হ্যা আম্মা গফুর ভাই নিয়ে গেছে ।
-- শুন হিমু ।
-- জী আম্মা
-- সাত সকালে তরে বকলাম । মন খারাপ করিস না। আসলে নাদুর সামনে পরীক্ষা । আমি জানি দোকান দার হারাম জাতাকে দিয়ে এই চিঠি আরমান পাঠাইছে ।।
আর তোর কোন দোষ নাই । তরে বকলাম এতেই ধর নাদুর কাজ হবে । হিমু হে হে করে হেসে দিল । হালিমা বেগম বলল - আসলেই তুই আমার লক্ষ্মী মেয়ে । যা আর একটু চা গরম কর , দুই কাপে নিয়ে আয় একসাথে খাই ।।

সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×