somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

ধারাবাহিক গল্প # অ- মানব # ১৪ তম পর্ব

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নাজ পাগলের কাছে এসে বলল ভাইয়া ঘুম কেমন হল । নাদিয়া আপু বলল আপনি নাকি ছাদে সারা রাত হেটেছেন । ভোর বেলা এসে ঘুমিয়েছেন । দুলা ভাই লন্ডন থেকে চলে এসেছে । আপনি ঘুমে ছিলেন তাই ডাকে নাই। পাগল নাজ কে বলল- তুমি একটা কাজ কর নাজ আমার জন্য ভাল করে লাল চা নিয়ে এসো । নাদিয়া কে বলল - হাসপাতালে যাওয়ার সময় যেন আমাকে নিয়ে যায় ।
আর তোমাদের বাড়ির উত্তর পাশে পুকুরটা তে গোসল করা যাবে । নাজ বলল - বলেন কি ? ঐ পুকুরে কেউ গোসল করে না। দেখেন না কত ময়লা পরে আছে । পাগল বলল - আজ অনেক সুন্দর রোদ । তোমাদের বাড়িটা অনেক সুন্দর । আমি বিকালে মাজারে যাব । নাজ বলল - নাদিয়া আপুর সাথে যাবেন । আপু ঘুরতে পছন্দ করে । পাগল বলল- তুমি কি পছন্দ কর ? আমি যা পছন্দ করি তা আপনাকে বলা যাবে না । পাগল হেসে বলল - এর মানে খুব সুন্দর তুমি যা পছন্দ কর তা সমাজ ভাল ভাবে দেখে না। তাই তুমি গোপন করছ । নাজ বলল- হা কিছুটা হয়েছে ।
পাগল বলল তুমি যা পছন্দ কর । তা অনেকই করে না । নাজ যার যা পছন্দ তা কিন্তু তার চরিত্রের সাথে আস্তে আস্তে মিশে যায় । তুমি যা গোপনে পছন্দ কর তা কিন্তু তোমার মনের স্বভাবের একটা অংশ । নাজ বলল - বলেন কি ভাইয়া । হ্যা নাজ তুমি পছন্দ বিশ্বাসে জন্ম নিলে তখন খারাপ কিছুও ভাল মনে হয় । নাজ বলল আমি যা পছন্দ করি আপনি বলতে পারবেন ।
পাগল বলল- মানুষ যা গোপন করতে চায় তা দ্রত প্রকাশ পায় । ঠিক আছে আমি বলব তুমি চা নিয়ে এসো ।।
নাজ চা বানাতে চুলায় আগুন দিতেই । নাজ এর ছোট মামা রইস মিয়া এসে বলে নাজ ঐ লোকটা নাকি বাসায় । তা বাড়ী কোথায় কিছু জানা গেল । দেখতে তো রাজপুত্রের মত । মনে হয় অনেক শিক্ষিত । মানুষ বেশী শিক্ষিত হলে কিন্তু পাগল হয় । মামা ঐ ভাইয়া বাংলা ঘরে আছে । তোমার যা জানার তার কাছে যাও । নাদিয়া ঘুম থেকে উঠে রান্না ঘরে এসে বলল - মামা খুব ভাল হবে তুমি তো দুই দুই বার মেম্বারি ফেল করেছ । দেখ লোকটা তোমার কাজে লাগবে । আর মামা সন্ধ্যা চলে আসবে শাহ পরান যেতে হবে । একটা বিয়ের দাওয়াত আছে , তুমি না আসলে হবে না। দুলা ভাই শিলা কে নিয়ে রাতে বাসায় আসবে । রইস মিয়া বলল - আচ্চা আমি তাহালে মেহমান তার সাথে দেখা করে আসি ।
রইস মিয়া বাংলা ঘরে এসে দেখে পাগল একটা বই পড়ছে । রইস মিয়া সালাম দিয়ে বলল - কিতা রে বা ভাল আছ নি ।
--- হ্যা আমি ভাল আছি । আপনি ?
--- আমারে আপনে চিনতা না। আমি নাজু নাদিয়া আর নাজ এর ছোট মামা ।
--- ও ! তাই ! মামা বসেন ।
--- তুমি আমাদের যা উপকার করেছ । তা আমাদের পক্ষে তোমার ঋণ শোধ
কারর মত না।
--- মামা জগতে প্রতিটা প্রাণীই প্রতিটা প্রাণীর কাছে ঋণী ।
--- ভাইগ্না বেটা তোমার কথা ঠিক বুঝলাম । আমরা কি ভাবে অন্য প্রাণীর কাছে
ঋণী । আল্লাহ্‌ সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছে ।
---- মামা গাছ আমাদের অক্সিজেন ফল ফুল বীজ দেয় । আমরা গাছ কে
কার্বনডাই অক সাইড দেই । ঠিক তেমন করে দুনিয়ার সব প্রাণী কোন
না কোন ভাবে অন্য প্রাণীর উপর নির্ভরশীল ।
---- আচ্চা ভাইগ্না মশা আমাদের কি উপকারে আসে বল তো দেখি ।
---- মা মসার কামুরে অনেক অসুক হয় , অসুক হলে ডাক্তার , তার পর চিন্তা করুন
একমাত্র মাসার জন্য মশারী । কত মানুষ সেই মশারী বানিয়ে জীবিকা করছে ।
--- আসলেই তো আমি এভাবে চিন্তা করি নাই । আপনার সাথে পরিচয় হয়ে ভাল
হয়েছে । তা আপনার নাম নাম জানা হল না।
নাদিয়া চা নিয়ে এসে বলল মামা যার নাম তার নাকি মুখে বলা ভাল না। আমরা দুই বোন মিলে চিন্তা করেছি । ভাইয়া গত কাল থেকে সে তার নাম বলছে না। তাই একটা
নাম আমরাই দিয়ে দিব । শিলা আমাকে বলছে খালা মনি মামার জন্য একটা নাম ঠিক কর । পাগল বলল মন্দ হয় না। এই দুনিয়ায় মানুষ নামের জন্য কত কি করে ।
রইস মিয়া বলল - আপনি ঠিক বলছেন আমি নাম কামাবার জন্য দুই বার মেম্বারি তেদাঁড়াইলাম । যদি ফেল করেছি । আর মানুষ কে বুঝতে পারি না। পাগল বলে
মামা আসলেই পাশ করতে চান ।
--- হ্যা । পাশ না করলে তো সমস্যা । মানুষ যখন বলে মেম্বার । একটু লজ্জা লাগে ।
--- মামা আজ থেকেই আপনি পাশ ।
--- আজ থেকে মানে বুঝলাম না। নির্বাচন তো মেলা দেরি আরও এক বছর ।
--- পাগল বলল -পাশ করার কাজ এখন থেকে শুরু ।
--- নাদিয়া বলল ভাইয়া নির্বাচন অনেক কঠিন কাজ ।
--- নাদিয়া মামা যদি কথা শুনে । তাহালেই পাশ ।
--- এটা কিভাবে ভাইগনা !!
--- মামা দেশের মানুষ ধর্ম বিশ্বাস করে কিন্তু ধর্ম পালন করে কম । ঠিক কিনা ।
--- হ্যা ।
আপনি যদি ধর্ম বেশী পালন করেন তাহালে আপনাকে কিছু ভাল মানুষ ভোট দিবে।
আর ধর্ম কম মানলে । যারা কম মনে তারা ভোট দিব । আপনি আজ থেকে কত জন ভোটার আছে এবং কারা ভোটার হবে আপনার এলাকার তাদের একটা তালিকা
বানান । তার পর দেখবেন আমি এমন ম্যাজিক দেখাব । যে ভোট আসার আগেই মানুষ বলবে। এবার রইস মিয়া কে মেম্বার বানাব । আপনি বলবেন তখন । না আমি দাঁড়াব না। তখন তারাই আপনাকে জোর করে দারাবে । আপনি টাকা ও সম্মান দুইটাই পাইবেন ।।
নাদিয়া বলল ভাইয়া বিকালে হাসপাতাল যাবার কথা ছিল । ডাক্তার বলল আজ রিলিজ দিবে । সন্ধ্যায় একটা বিয়ের দাওয়াত আছে । আপনি যাবেন ।
--- আমি পাগল মানুষ বিয়েতে গেলে না জানি কে কি বলে । আমি বরং হাসপাতালে
যাই । রইস মিয়া বলল না হাসপাতাল আজ বাসায় আসবে । শিলা বাসায় আসলে
বুঝবে । সে যে কত জ্ঞানী মেয়ে ।। নাদিয়া বলল আচ্ছা ভাইয়া একটা কথা আমি দেখলাম আপনি সারা রাত রুম থেকে বের হয়ে এই শীতে ছাদে । আকাশের দিকে চেয়ে আছেন । রহস্য টা কি ? পাগল বলল- একটা কথা বলি নাদিয়া তুমি কেন রাত জেগে ।
--- ভাইয়া আমার ঘুম আসে না।
--- ঠিক আছে আজ ঘুম আসবে ।
রইস মিয়া বলল ভাগিনা আমি এখন চলি । রাতে বিয়ে তে দেখা হবে।
---------------------------------------------------------------------------
নাজু স্বামীর পাশে বসে শিলার দিকে তাকিয়ে বলে । ও নেগেটিভ রক্ত না হলে আজ কি হত আল্লাহ্‌ জানে । নাজুর স্বামীর নাম খালেক মজুমদার । মুজমদারিতে তাদের বিশাল বাড়ী । পিতার বাড়ী রেখে তার পাশেই তিনি আলাদা বাড়ী করে থাকে । নাজু তার স্বামীকে বলল - মানুষটা অনেক ভাল । খুব সুন্দর করে কথা বলে । কিন্তু কেন জানি মনে হয় ওর মধ্য কিছু পাগলামি আছে। ও তার নাম বলে না। কোথায় থেকে
আসছে তাও বলে না। শিলা ওর মাকে বলল - মা ঐ মামা মনে হয় অন্য গ্রহ থেকে
আসছে । এর মধ্য ডাক্তার এসে বলল আপু ঐ মানুষটা কি আজ আসবে ।
--- কে ! ঐ পাগল টা । কেন
--- না আসলে ঐ মানুষ টার সাথে আমার কথা আছে ।
--- খালেক সাহেব বলল - যে কোন সময় বাসায় আসবেন । আমাদের বাসায় আছে ও
। ওকে আমার ও দেখার খুব ইচ্ছা । আসার পর থেকে সবার মুখে ওর প্রশংসা
শুনছি ।
--- ডাক্তার বলল - আমি ওর কথার কাছে হেরে গেছি । শিলা বলে আব্বু তুমি কি
জান । আমি ঘুমিয়ে দেখলাম ঐ পাগল মামা আমার জন্য ফুল এনেছে । ঘুম থেকে
উঠে দেখি সত্যি ফুল এনেছে ।
---- ডাক্তার বলল শিলার অবস্তা ভাল বড় স্যার দেখলে রাতেই বাসায় নিতে পারবেন
। তবে আমি আপনাদের বাসায় আসব ।।
-----------------------------------------------------------------------------
নাজ নাদিয়া রইস মিয়া এর আগত পাগল মিলে শাহ পরান একটা বিয়ে বাড়িতে এসেছে । সবাই খাবার আর বউ দেখা নিয়ে ব্যস্ত । বর চলে এসেছে কিছুক্ষণ আগে ।
খাবার টেবিল থেকে পাগল না খেয়ে উঠে যায় বিয়ের বরের সামনে । কাজী তখন
বরের সই নেয়ার অপেক্ষা করছে । সবাই ছবি তুলছে । নাদিয়া পাগলের পিছনে পিছনে আসে । নাদিয়া বলে ভাইয়া তুমি কোথায় যাও । পাগল বরের সামনে চোখ লাল করে তাকিয়ে চাইল । পাগল কে দেখে বর চিৎকার করে উঠে পাগলের পায়ে যেয়ে পরল । বিয়ে বাড়ির সবাই হতবাক হয়ে চেয়ে আছে । কে এই মানুষ বর কেন
তার পা ধরে আছে ।।
চলমান------

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×