২৬.০৩.২০১৬ তারিখে মতিঝিল দিলকুশা লাইটিং বা আলোক সজ্জা দেখতে বের হই । তখন রাত ৯.৩০ মিনিট । রিকসা নিয়ে অনেক ঘুরার পর চলে আসি কমলাপুর কিছু ছিন্নমূল শিশুর কিছু খাবার কিনে দিতে । কিছুটা সময় তাদের সাথে ব্যয় করে তিন নং প্লাটফরম দেখি চট্রগ্রাম মুখি মেইল ট্রেন দাঁড়ানো । অনেক লম্বা একটা ট্রেন । মানুষ জন খুব কম । আমি ও আমার স্বামী চেয়ে দেখি একটা জানালায় অনেক মানুষ ভীর করে আছে । কেউ কেউ কান্না করছে । আমারা ভাবলাম হয়ত কেউ মারা গেছে তাই দেখার জন্য যাই । কিছু কিছু মানুষের মাথায় আবার টুপি । কাছে
গিয়ে আমি কিছুটা বোকা হয়ে যাই । কেউ মারা যায় নাই । মাইজ ভাণ্ডারীর কোন এক পীর যাচ্ছে এই ট্রেনে । পীর কে বিদায় দিতে সবাই এসেছে । পীর ও পীর সাহেবের সাথে মনে হয় তার ছেলে । বিশেষ লম্বা পাতলা টুপি পড়া পীর সাহেবের ।
আমি পীর দেখার জন্য জানালা থেকে বেশ কিছু দূরে পীর কে দেখতে লাগলাম । অনেক মানুষ বাবা বাবা বলে কাঁদছে । কেউ কেউ মাপ চাওয়ার ভঙ্গিমায় দু হাত দুলে বাবা বাবা করছে , অনেক মানুষ । কেউ কেউ পীরের হাত ধরে কি জানি কি দিচ্ছে । এর বাবা বাবা বলে নারী পুরুষ যুবক কিশোর আর কিছু বুড়া মানুষ । বাবা বাবা বলে কাঁদছে । আমি ভাল করে দেখলাম এদের সবাই খুব গরীব আর মূর্খ মানুষ
বেশি । পীর কে হাত ছুঁয়ে শুধু টাকা দিচ্ছে । কাউকে পাঁচশ টাকার কম দিতে দেখি নাই । কেউ পারে না। পীরের জন্য জীবন দিয়ে দিতে । এত মানুষ কান্না করছে আর পীর সাহেব শুধু টাকা নিচ্ছে । মাথায় হাত দিতেছে । আমি এই দৃশ্য এক ঘণ্টা বসে বসে দেখলাম । কারো মাথায় বাবরী চুল ।সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবী । একজন এমন মুরিদ কে দেখলাম যে অনেক দূরে গিয়ে বিড়ি খাচ্ছে । পীর সাহেবের সাথে ছোট বড় অনেক ব্যাগ আর চার জন লোক খাদেম । খাদেম রা মনে হয় যেন রাজার সামনে যে ভাবে আসে ঠিক সিনেমার মত সেই ভাবে আসে । পীর কাউকে কিছু দিতে দেখলাম না। শুধু নিতে দেখলাম । এমন গরীব মানুষের কাছে কি ভাবে হাত মিলিয়ে
টাকা নেয় তাই দেখে অবাক হলাম । দুই চার জন কে ডেকে আমি বলি আজ কি এশার নামজ বা মাগরিবের নামজ পড়েছেন । একজন একটু হেসে বলল মাঝে মাঝে পড়ি ।আচ্ছা এই সব পীর আমাদের সামজে কি কাজ করে । শিক্ষা চিকিৎসা বা কোন
ভাল কাজ করতে দেখি না। কমলা পুরে কত শিশু না খেয়ে শুয়ে আছে পীরেরা কি একটা শিশুকে দেখলাম না রাতের খাবার কিনে দিতে । একটা ছিন্ন মুল শিশু আমাকে বলল আপু ঐ দিকে দেখবেন না। এরা হল পীর । এদের মহিলারা দেখলে গুনা হয় ।। আমি অবাক হলাম ঠিক এদের দিকে দেখা ঠিক না। এরা সভ্য দুনিয়ায়
সভ্য লেভাজ ধারী ভিক্ষুক ... আল্লাহ্ আমাদের কুরান হাদিসের জ্ঞান ডান কর ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


