
--------------------------------
একটা ছেলে তার বাসার সামনের ফ্ল্যাটে রোজ একটা মেয়েকে বারান্দায় বসে থাকতে দেখত। মেয়েটি বিকেলের বৃষ্টিকে ছুঁয়ে দেখত অথবা রাতের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে থাকত। ছেলেটা খেয়াল করল মেয়েটা প্রায় সময়ই খুব আগ্রহ নিয়ে আকাশ দেখে । একজন অন্য জন কে দেখলে খুব মিষ্টি করে হাসত । দু জনের মাঝে কোন কথা হত না । মেয়েটি তার মামার বাড়িতে এসেছে ছেলেটা শুধু এত টুকু জেনেছে ।
ছেলেটা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সে পড়াশোনার খরচ এর বাইরে তাকে বেশি হাত খরচ দিতো কারণ বাবার তার দাদার কাছ থেকে এটা শিখেছে যে টাকা খরচ করতে না শিখলে টাকা কামাতে পারবে না ।তার পরও ছেলেটা মাঝে মাঝে কিছু ছাত্র পড়াত।
একসময় সে বুঝতে পারল যে সে অদ্ভুত মেয়েটিকে ভালবেসে ফেলেছে যার আকাশের প্রতি অনেক টান যে বৃষ্টি খুব ভাল বাসে। তার মনে হতো মেয়েটি আকাশ দেখতে খুব ভালবাসে । আকাশের দিকে চেয়ে হাসে । ছেলেটি মেয়েটি নিয়ে একটি কবিতা লিখে । তারপর এক বিকেলে খুব সাহস করে সে মেয়েটির বাসায় যায় ।
ছেলেটি দেখে, মেয়েটির মামী বলে- তুমি যার কাছে এসেছ সে তার মামার সাথে একটু বাহিরে গেছে ।
তার পর অন্য দিন সে মেয়েটির ছাদে যায় ।মেয়েটিকে যখন সে খুব কাছে থেকে দেখল, তার মনে হল এত সুন্দর মেয়ে এর সে আগে কখনো দেখেনি। বিশেষ করে মেয়েটির চোখ দুটো ছিল অন্যরকম অদ্ভুত মায়াবী। মেয়েটি খুব মায়াবী ভাবে বলল-
সারা দিন জানালায় থাকলে পরীক্ষা কিন্তু দিল্লির লাড্ডু পাবেন । তোমার সাথে কথা বলা যাবে মেয়েটি বলে- আমার তো মোবাইল নাই । ছেলেটি বলে ঠিক আছে কাল আমি মোবাইল দিয়ে যাব । ছেলেটি চলে যায় ।
ছেলেটা একটা দামি মোবাইল ফোন কিনে বিকেলে মেয়েটির বাসায় আসে ।
বাসায় এসে দেখে মেয়েটির বাসায় অনেক মানুষ । সবাই কাঁদছে । মেয়েটির মামী এসে দেখে যে সামনের ফ্ল্যাটে ঐ দিনের ঐ ছেলেটি এসেছে হাতে একটা মোবাইল ফোন । ছেলে ঘরে প্রবেশ করে দেখে যে মেয়েটির লাশ ।
মেয়েটির ব্রেন টিউমার হয়েছিল । আজ দুপুরে সে মারা গেছে .....................।।
ছেলেটি এখনো স্বপ্ন দেখে ............ মেয়েটির চোখে শুধু মায়া আছে; কোন প্রাণ নেই ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



