
মানুষ প্রতিদিন,প্রতিনিয়ত প্রেমে পড়ে ,
প্রতিটা মুহুর্ত ডুবে থাকি তুমুল প্রেমে।
তোমাদের প্রেম আকাশের মত রং বদলায় ,
কখনো সাদা কালো মন আবার কখনো রঙিন
কখনো'বা সমুদ্রের মতো কখনো ধু ধু মরু ভুমি
আবার কখনো বৃক্ষের মতো কখনো কাঠুরের মতো !
প্রেমে আছে সহস্র বেদনার আর্তনাদ,বা কঠিন অপেক্ষা
প্রেম ডাকলে ভুলে যেতে হয় শত মান অভিমান দুঃখ ভেলা
মনের দ্বন্দ্ব গুলো ছন্দের মতো সুর করে বেজে উঠে ! অহ প্রেম তো
ভুলে যেতে হয় কঠিন তপস্যা সব মান অভিমান আর কষ্ট
বেড়িয়ে আসতে হয় কাফনের মোড়া চাদর লাশ থেকে
মানব জিবনে অন্তরালে প্রেম মনে হয় অন্য জীবন,
নিরুদ্দেশ মনের মানুষ ও ফিরে আসে এই প্রেমে
মনে হয় প্রেমের জন্য প্রভুর এই সৃষ্টি মানব,
আকাশের ছায়াচ্ছন্ন পথে লক্ষ নক্ষত্র,
যেন প্রতিটা প্রেমের প্রদীপ
কেউ দেখলই না!
প্রেম আকাশের জন্য মেঘ হয়ে উড়ে বেড়ায়
প্রেম খরা তাপ দাহ ভুমিতে বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে ,
পাহাড়ের সমুদ্রের নদী্তে গাছে ফসলের মাঠে
আমি প্রতিবার সেই প্রেম দেখি চাতক নয়নে চেয়ে চেয়ে ।
প্রতিটা নারীর না' বলা চাপা গভীর প্রেম
একটু বৃষ্টির অপেক্ষায় থাকে , ভেসে যেতে চায়
ক্ষত,আঘাতের চিহ্ন,দুঃখের বারিশ মুছে
প্রেম নামের সেই স্বর্গীয় সুখের পরশে
আকাশের মতো বিশাল মন ছাড়া কি প্রেম হয় ,
পাহাড়ের মতো শক্তিশালী বিবেক ছাড়া কি প্রেম হয় ,
সমুদ্রের মতো হিংস্র না হলে প্রেমের জয় হয় কোন কালে
লালাসার প্রেম শকুনের মতো বসে থাকে কার্নিশে,
সময়মত ছো' মারে.কেউ চোখে ভোলায়,
কেউ বা সুঠাম দেহে,কেউ ভোলায় কথায়।
তবুও মানুষ অবুঝ মতো দুকদম পা চালায় প্রেমের জন্য ,
জানা স্বত্ত্বেও বারংবার ছুটে যাই! তবু হয়না শিক্ষা..
বার বার যাই প্রেম দিতে,প্রতারকের আগুনে মরতে,
আবার বেঁচে উঠি প্রেমে।
তাই বার বার প্রেমে পড়ে মানুষ ,
বেঁচে থাকার কৌশল খুঁজে শুধু প্রেম আছে বলে
আসলে মানুষ প্রেম-
মৃত অনুরূপ অসুখের ভুক্তভুগী।।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



