
আমি বলেছিলাম,খুব রোদ্দুর এখানে
তুমি মেঘ পাঠালে আমার জন্য
অনুভবে বুঝে নিলাম তীব্র অনুভব যতো
বৃষ্টি হয়ে ঝরে পড়লো অঝোর ধারায় মন ।।
এলোমেলো বৃষ্টি এই চোখের পাতা ছুঁয়ে দেয়
মাধবীলতার মৃদু সঙ্গীত নিয়ে টাপটুপ ছন্দে!
তোমারই অপেক্ষায় তবু আষাঢ় নামে হৃদয়ে
শ্রাবণের হাওয়ায় জলরাশি বিষণ্ণ লীলাচল ।।
বৃষ্টি হয়ে মন ভেজাও দৃষ্টি রেখ নীরবতার বুক চিরে
মেঘ পিয়নের ব্যাগের ভেতর দীর্ঘ চিঠি ঝড় আনো
আত্মভোলা খেলার-ছলে মন দিয়ে কিশোরীর মায়ায়
বৃষ্টি তে আজ সুখ সাজাবো দুখ হাসাবো গীতিরঙে মন ।।
ভুলে গেছ কি ভোল নাই_আজ জেনে কাজ নাই
রিমঝিম ধ্বনিতে আমি অবোধ ভুলিতে যে চাই!
পুলকিত মন করিল মন্থন স্মৃতিরও দোসর ভুলে
জানালার আরশিতে হাত বাড়িয়ে ধরতে যাই_!!
হৃদয় আজ পুলকিত হয় দেখে শ্রাবণধারা মেঘ
সব কিছু ক্ষোভ, হয়ে নির্লোভ করিতে পাগলপারা
ধরণীতে আজ ফুটিছে কোমল, উচ্ছ্বাসে অলক করবী
নিয়ে গেল আজ, আছে যতো লাজ, পূর্ণ করিল ধরণী।।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


