ডিজিটাল শোকপ্রকাশ
----------------------------------
আজকাল নেতা কোন মানুষের মৃত্যুর সংবাদ মাইকে প্রচার করা হলে, তার ২/১ ঘন্টার মধ্যে ( যেন ফেরেস্তাস্বরূপ ) একটার পর একটা ব্যানার আসতে থাকে। এক সময় দেখা যায়, মৃত্যু ব্যক্তির বাড়ীতে, অলিতে - গলিতে, রাস্তায় ব্যানারের মিছিল আর মিছিল। কার আগে কে পাঠাইতে পারে, যেন শুরু হয় এক প্রতিযোগিতা।
ব্যানারে লিখা থাকে :-- অমুকের মৃত্যুতে আমরা শোকাহত। ইতি তে থাকে, ছোটনেতা, বড়নেতা, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলার, ও সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গের নাম বড় বড় অক্ষরে। অনেকে আবার বেহায়াপনা করে নিজের ছবি ও জুড়ে দেয়।।
প্রশ্ন হচ্ছে,,,,,
★ এই ব্যানার দ্বারা কি মৃত্যু ব্যক্তির কোন লাভ হয় ?
★ ব্যানার গুলো কি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া প্রার্থনা করে ?
★ নাকি ব্যানারের বরকতে মৃত্যু ব্যক্তির জীবনের গুনাহ মাফ হয়ে যায় ?
..... উত্তর যদি না হয়, তাহলে কেন এই ব্যানার প্রতিযোগিতা ?
সব লোকদেখানো,,, নিজের নাম প্রচারের ভাঁওতাবাজি। মরা মানুষ নিয়েও রাজনীতি। হায়রে মানুষ !!!
আরে ভাই, শোকপ্রকাশ তো মনে মনে, ব্যানারে না। আর দোয়া - সেতো অন্তরে অন্তরে। আল্লাহর দরবারে প্রার্থনা ছাড়া কোন দোয়াই কবুল হয় না। দিলের মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।। ( ভুলত্রুটি মার্জনীয় )
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


