
জাতির বিভক্তি : রুখবে কে?
-------------------------------------------
নিরা পড়ে বিদেশী কারিকুলামের ইংলিশ স্কুলে,
জিতু পড়ে দেশীয় কারিকুলামের ইংলিশ স্কুলে,
মিল্টন পড়ে ক্যাডেট কলেজে,
স্বপন পড়ে কিণ্ডার গার্টেনে,
খোকন পড়ে শহরের নাককরা স্কুলে,
বাতেন পড়ে গ্রামের অখ্যাত স্কুলে,
রহমান পড়ে কওমী মাদ্রাসায়,
আবদুল্লাহ পড়ে আলীয়া মাদ্রাসায়,
ধরুন এরা সবাই একই পরিবারের সন্তান।তারপরও তারা বড় হয়ে কোনদিন কোন বিষয়ে একমত পোষণ করবেনা,একই মায়ের সন্তান হলেও।তাদের চিন্তা-চেতনা হবে যোজন যোজন দুরে,কাজও হবে সম্পূর্ণ ভিন্নতর।শুধু তাই নয়,একে অন্যকে আপন ভাবা দুরে থাক,ভাববে প্রতিপক্ষ।যে দেশে আগামী প্রজন্ম এরুপ ভিন্ন মানসিকতা আর সংস্কৃতিতে বড় হচ্ছে তাদের দ্বারা জাতির একতা গড়ে উঠবে কি করে?আমার সোজাসাপ্টা জবাব,জাতির একতা কোনদিন হবেনা।বরং বিভত্তি বেড়ে যাবে দিনের পর দিন।এমনিতেই সুদভিত্তিক বাজার অর্থনীতির কারণে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে ক্রমাগত।তার সাথে শিক্ষার এ বৈষম্য যুক্ত হয়ে জাতিকে নিয়ে যাবে স্থায়ী বিভক্তি আর বৈষম্যের দিকে।
অথচ স্বাধীনতার মূলমন্ত্র ছিল
★অর্থনৈতিক সমতা বিধান,
★সার্বজনীন একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন।
জানিনা স্বাধীনতার পর থেকে অদ্যাবধি দায়িত্বপ্রাপ্তরা কি জবাব দেবেন ???
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




