somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

অনু গল্পঃ- অন্ধের আখি

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকালের রোদ মিষ্টি তাই আখি রোজ সকালে মিনিট পাঁচেক রোদে থাকে । তিন তলার ছোট বারান্দা দখিন দিকে চলে গেছে একটা রাস্তা । রাস্তার শেষ মাথায় একটা কাঁঠাল গাছ । সেই গাছের নিচে এক জন লোক বসে ভিক্ষা করে । আখি রোজ দেখে একবার লোকটাকে । মনে হয় ফজরের নামাজে শেষ করে এসে গাছ তলায় বসে । ঠিক ১১ টায় ভিক্ষা শেষ করে চলে যায় । আজ সকাল থেকে বেশ বৃষ্টি আখি একবার বারান্দায় যায় । আখির চোখ যায় সেই কাঁঠাল গাছ তলে দেখে লোকটি বৃষ্টির মধ্য ভিজে বসে আছে । আখির কাজের মেয়ের কাছে জানতে পারে লোকটি অন্ধ । আখি ছাতা দিয়ে কাজের মেয়ে হিমু কে লোকটির কাছে পাঠায় । বেশ কয়দিন এই ছাতা নিয়ে গাছ তলে আসে ভিক্ষুক । আজ বৃষ্টি নাই । আখি সকালে অন্ধ লোকটির জন্য গরম রুটি সবজি চা পাঠায় । এমন করে রোজ সকালে নাস্তা পাঠায় আখি অন্ধ লোকটির জন্য ।
কিন্তু আখি কোন দিন অন্ধ লোকটিকে দেখতে যায় নাই । ঠিক এক বছর পরের কথা আখি নিজ হাঁতে পায়েস রান্না করে তার কাজের মেয়ে কে দিয়ে পাঠায় । কাজের মেয়ে অন্ধ মানুষটি কে বলে মেম সাব নিজের হাঁতে রান্না করেছে । আর আপনার জন্য পাঠিয়েছে সবার আগে । আখি বারান্দায় গেলে অন্ধ লোকটি হাত উপরে তুলে । আখি ভাবে হয়ত সে সময়টা মনের মধ্যে গেঁথে রেখেছে । তাই আমি আসলেই হাত তুলে । আখি রোজ একটা সময় বারান্দায় আসে ।। যেই দিন পায়েস খেল ঠিক তার পর থেকে
অন্ধ লোকটি আর আসে না গাছের নিচে । আখি বারান্দায় গেলে তার চোখ যায় ঐ গাছের দিকে । কিন্তু পনের দিন হয়ে গেল অন্ধ মানুষটি কেন আসে না আখির খুব চিন্তা হতে লাগলো । শেষ পর্যন্ত আখি তার কাজের মেয়ে কে নিয়ে অন্ধ মানুষটিকে খুজতে লাগলো । অনেক খোঁজার পর শেষ পর্যন্ত সেই অন্ধ মানুষ টির ঘর খুজে পেল ।
একজন বৃদ্ধা মহিলা বস্তি ঘর থেকে বের হয়ে জানালো সে মারা গেছে । বৃদ্ধা মহিলার মামা হতো সেই অন্ধু লোকটি । আখি যখন বিদায় নিবে তখন বৃদ্ধা মহিলা বলল আপনি কি রোজ মামার জন্য রুটি পাঠাতেন । আখি বলল হ্যা । বৃদ্ধা মহিলা বলল একটা কথা বলি শুনবেন । আখি বলল হা বলুন ? আসলে মামা অন্ধ ছিল না। সে একটা কালো চশমা পরে বসে থাকত । শুধু আপনাকে দেখার জন্য ।
আখি অবাক হয়ে বলল আমাকে দেখার জন্য ?
---- হ্যা মেম সাব আপনাকে দেখার জন্য । কারন সে আপনার বাবা । আপনার মা কে বাঁচাতে অনেক টাকা লাগবে জেনে একদিন আপনাকে এক ধনি পরিবারে বিক্রি করে দেয় । কিন্তু আপনার মা আর বাঁচে না। অনেক খুজার পর একদিন আপনার দেখা পায় । কিন্তু আপনার সামনে যাবার মতো সাহস ছিল না। তার শেষ ইচ্ছা ছিল আপনার হাতের পায়েস খাবার । যেই দিন আপনার হাতের পায়েস খেল সেই দিন আমাকে বলল যে রান্না টা মধ্যে ওর মায়ের গন্ধ পাই । আর সেই সকালে সে মারা গেল ।। আমাকে কসম দিয়েছেছিল না বলার জন্য । মামা বলেছিল দেখবি আমাকে না দেখলে আমার মেয়ে আমাকে খুজতে আসবে । রক্তের একটা টান আছে ।।
আখি চিৎকার করে কাদতে লাগলো সারা জীবন সে মনে মনে তার বাবা বাবা কে খুজেছে কিন্তু এত কাছে পেয়েও সে তাকে ছিনতে পারে নাই ।
আখি চিৎকার করে বলে এক বার তোমাকে বাবা ডাকতে পারলাম না।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৪
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×