-----------------------------------------------------
আপনার সন্তানের পরীক্ষা । আমি জানি আপনারা সবাই সন্তানের পরীক্ষার ভাল করা নিয়ে সত্যিই উদ্বিগ্ন।
কিন্তু,দয়া করে মনে রাখবেন, যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে সব শিক্ষার্থীদের মাঝে একজন শিল্পী আছে, যার গণিত বুঝার প্রয়োজন নেই।
এক জন উদ্যোক্তা আছে যে ইতিহাস বা ইংরেজি সাহিত্যে জ্ঞানের তোয়াক্কা করেনা।
এক জন সুরকার আছে, যে রসায়নে কত পেল সেটা কোন ব্যাপার না।
রয়েছে একজন ক্রীড়াব্যক্তিত্ব যার শরীর ফিট রাখা স্কুলের পদার্থ বিজ্ঞান পড়ার চাইতে গুরুত্বপূর্ণ।
আপনার সন্তান যদি সর্বোচ্চ নাম্বার পায়,অসাধারণ! কিন্তু যদি সে না পায়, দয়াকরে তার আত্নবিশ্বাস ও মর্যাদা হানিকর কিছু করবেন না।
তাকে বলুন, ঠিক আছে, এটি একটি পরীক্ষা মাএ। জীবনে কত বড় কিছু বাদ দিতে হয়।
তাকে বলুন, সে কত নাম্বার পেলো সেটি গুরুত্বপূর্ণ নয়, ভালোবাসুন এবং তার বিচার করবেন না।
দয়াকরে এটি করুন, এবং যখন আপনি করবেন, দেখবেন আপনার সন্তান বিশ্ব জয় করবে। একটি পরীক্ষা বা কম নাম্বার তার স্বপ্ন এবং প্রতিভা কেড়ে নিতে পারেনা।
আর দয়াকরে ভাববেন না যে পৃথিবীতে ডাক্তার এঞ্জিনিয়ারাই একমাএ সুখী মানুষ।
------------------------------------
ইমরান হোসাইন
(সাইকোলজিসট)
পরামর্শ ও কাউন্সিলিং জন্য
মেইল করুন- [email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


