
বিদ্যুত্ অফিসের সামনে চায়ের দোকানে কলা ঝুলিয়ে রাখা বিক্রির জন্যে ।
বিদ্যুত্ অফিসের এক প্রকৌশলি চা খাওয়ার সময় জিজ্ঞেস করলো কলার দাম কত ?
দোকানদার: কি কাজে কলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কলার দাম।
প্রকৌশলি: মানে কি ?
দোকানদার: যদি কোন মিলাদ বা ধর্মীয় কাজে নেন তাহলে দুই টাকা পিচ, যদি রুগির জন্যে হলে ৩টাকা পিচ, আর যদি নিজে খাওয়ার জন্যে নেন তবে ৫ টাকা পিচ।
প্রকৌশলি: ইয়ার্কি কর, একই কলার দাম বিভিন্ন হয় !
দোকানদার: একই খুটি হতে বিদ্যুত্ বাসায় গেলে একদর, দোকানে গেলে আরেক দর কারখানায় গেলে আরেক দর। তয় আমার কলা কি দোষ করলো?
সুত্র- নেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


