
সুবোধ এত বিড়ি খাও কেন ?
চালের দাম যা, তা করি কি তাই ?
বিড়ি খেয়ে চালের উপর চাপ কমাই ।
সুবোধ এত ভাবো কি ?
স্বাধীন দেশে একটাই কিন্তু ফ্রি
কি সুবোধ ? কি ফ্রি ?
আরে ভাবনা ছারা আর আছে কি ?
ভাবতে কি আর টাকা লাগে !
প্রজারা তো ভাববেই শুধু ! রাজার তাতে কি?
সুবোধের ভাবনা সুবোধেই জানে
রাজ পথের দেয়ালে রাইত অন্ধারে
সুবোধ শুধু বোধের যন্ত্রণায় ছবিতে লেখে ।
আচ্ছা সুবোধ এই জাতির কি বোধ আছে ?
একটা বিড়ি হবে ?
কি বিড়ি দিব তোমাকে ?
সুবোধ বিড়ি ?
কি বিড়ি ?
সুবোধ বিড়ি ! আরে ভাটি দেশে খুব চলে
ছয় মাস জলের উপরে বিড়ি খেয়ে চলে ।
সুবোধ সেফ করা কেন রে
মুখে দাড়ি , দাত মাজ না মনে হয় ,
জামা কাপড় এ কি হাল সুবোধ ।
সুবোধ হাসি দিয়ে বলে
গরীব আরও গরীব হয় , ধনী শুধু ধনি হয়
রাজার ছেলে রাজা হয় , মুচির চিন্তায় কি হয় ?
আরে সুবোধ যাও কই ?
বিড়ি খেয়ে ভাতের উপর চাপ কমাতে যাই
সুবোধ বিড়ি খেলে হবে ক্যান্সার ?
সুবোধ হেসে বলে জন্ম থেকে যার নিউমোনিয়া !
তাঁর ক্যান্সার জন্মের আগে থেকেই ?
সুবোধ তোমার চিকিৎসা দরকার
সুবোধ হেসে বলে তাই তো আমায় সবাই খুঁজে
এত ক্যান্সার সারব কেমনে !
আরে সুবোধ দেখা হবে কবে ?
বোধ জেগে উঠলে সুবোধ কি লাগে ?
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


