
হারিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তোমার সাথে !
তুমি বললে একটাই পৃথিবী কোথায় হারাব ?
আমি বলেছিলাম বাঁচা যে বড় কষ্ট এ জীবনে
তুমি বলেছিলে মৃত্যর দরজা সব সময় খোলা
মৃত্যকে জয় করে বেঁচে থাকার নাম জীবন ।
তোমার সাথে দেখা হওয়ার সব দরজা যখন বন্ধ
তুমি তখন আলো দেখতে বললে আর বললে
আমি আলোকে ভালবাসি সে আসবেই দেখ !
বিশ্বাস হল তুমি আলোকিত হলে উল্কার মতো ,
আমি বললাম চল এখন পালাই দরজা খোলা
তুমি বললে আপন থেকে পালানো যায় না হে
পড় থেকে পালানো যায় ! এরা তো সবাই আপন ।
আমি বলেছিলাম এখন কি হবে বলত শুনি ?
তুমি আকাশের কালো মেঘ দেখালে সারাদিন ,
তার পড় বৃষ্টি দেখালে সারা দিন নয়ন মেলে !
তার পড় দেখালে আমাকে সেই সূর্যের আলো !
আমি অবাক হলাম আলোকিত আকাশ দেখে
তুমি চিবুক ছুঁয়ে বললে হাতের মুষ্টি খুলে দেখতে ,
আমি মুষ্টি খুলে দেখি একটা ছোট বীজ মাত্র ,
তুমি বললে ঐ দূরে দেখ চেয়ে একটা বট গাছ !
আমি হেসে বললাম হা অনেক বড় বট গাছ
তুমি বললে এটাই সেই বীজ শুধু পরিবেশে পেয়েছে!
আমি বুঝে গেলাম শক্ত করে অপেক্ষা করতে হবে ,
কত ঝড় কত বাতাস, কত মেঘ বৃষ্টি চলে গেল
আমাদের বিশ্বাস আর বিশ্বাসের লালন দেখলাম
দেখলাম সব একটু একটু করে হেরে গেল তাতে ।
তুমি বললে পালাবে কি বল ? আমি বললাম না !
কোথায় পালাব একটাই তো পৃথিবী মাত্র
একটাই তো জীবন মাত্র, সবাই তো আপন হায় ।
এক সাথে আজো হাসি দুই জন চায়ের কাপে
কতটা ছেলে মানুষ ছিলাম দুই জন মিলে ...
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



