■ ভার্সিটিতে ভর্তি হবেন, পরে শুনবেন ঐ ভার্সিটির অনুমোদন নেই, সনদ অবৈধ !
■ বাসে উঠবেন, দুর্ঘটনার পরে জানবেন সেই বাসের ফিটনেস নেই, ড্রাইভারের লাইসেন্স নেই !
■ লঞ্চে উঠবেন, ডুবে যাওয়ার পরে জানবেন, সেই লঞ্চের ফিটনেস নেই, নকশা জাল !
■ ভবনে থাকবেন, অফিস করবেন, আগুন লাগার পরে শুনবেন ভবনের অনুমোদন নেই !
■ হাসপাতালে ভর্তি হবেন, পরে শুনবেন ঐ হাসপাতালের লাইসেন্স নেই !
■ বিশ্বাস করে টাকা জমা রাখবেন, পরে শুনবেন ঐ প্রতিষ্ঠানের লাইসেন্স নেই !
তাহলে যাদের দেখার দায়িত্ব, তাদের দায়িত্ব কি শুধুই ঘুষ নেওয়া ! ঐ যে এত এত মন্ত্রী, এতো এতো কর্মকর্তা সব কি ঘুষ খেয়ে চুপ হয়ে যায় ?
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




