somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

তীব্র তাপমাত্রার মধ্যে আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে

২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তীব্র তাপমাত্রার মধ্যে আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। তবে, প্রাথমিক বিদ্যালয়ে 'মর্নিং স্কুল' চালুর সিদ্ধান্তটি ছিল সময়োপযোগী। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগের শিডিউলেই ক্লাসকার্যক্রম শুরু করেছে।
প্রথম ঘন্টার পরে কিছু শিক্ষার্থী অসুস্থবোধ করায় ছুটি নিয়ে বাড়ি চলে যেতে হয়েছে। সময় যত বাড়ছে তাপমাত্রার তীব্রতাও বেড়েছে। এদিকে বিদ্যুৎ অভ্যাসমত দীর্ঘ লোডশেডিং অব্যাহত রাখায় শ্রেণিকক্ষে পাঠদান করা ছিল রীতিমত কষ্টকর ব্যাপার। এরই মধ্যে বিদায় নিতে আসা শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত বেড়েছে। মাঝখানে এক ঘন্টার বিরতি চলাকালীন আরো কিছু শিক্ষার্থী ফাঁকি দিয়ে বাড়ি চলে গেছে। স্কুল কখন ছুটি হবে, জানতে চেয়ে কয়েকজন অভিভাবক ফোন করে খবর নিয়েছে।
কিছু শিক্ষার্থী দাবী করছিল, মর্নিং স্কুলের। শিক্ষকদের অনেকের এতে সম্মতিও ছিল। কিন্তু চাইলেইতো আর সবকিছু করা যায় না। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হয়।
প্রথম দিন শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এর প্রধান কারণ উচ্চ তাপমাত্রা ছাড়াও এখন বুরো মৌসুমের ধান কাটার সময়। স্কুলের অধিকাংশ শিক্ষার্থী কৃষক পরিবারের হওয়ায় এই সময়ে পরিবারকে গৃহস্থালি কাজে সময় দিতে হয়। এসময়ে কাজের লোক পাওয়া দুষ্কর হওয়ায় পরিবারের কাজে সময় দিয়ে বাড়তি খরচ কমানোর ইন্টেনসেন গ্রামীন শিক্ষার্থীদের অনেকের মাঝেই কাজ করে। এতে বাবা-মাও খুশি হন। পরিবার উপকৃত হয়।
এদিকে কিছুক্ষণ আগের খবর- উচ্চ তাপমাত্রার কারণে ঢাকাসহ পাঁচ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল (২৯-০৪-২০২৪) বন্ধ থাকবে। ঢাকা ছাড়া বাকি জেলাগুলো হলো চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী।
আজকের সবচেয়ে দুঃখজনক খবর ছিল, হিটস্ট্রোকে দু'জন শিক্ষকের মারা যাওয়া। শিক্ষক ছাড়াও আরো দু'জন হিটস্ট্রোকে মারা গেছেন বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিনদিন তাপমাত্রার তীব্রতা অব্যাহত থাকবে। তাপমাত্রার তীব্রতা আরো বাড়তে পারে বলেও সতর্ক করেছে।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:২২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×