somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির দিনের প্রাক্টিক্যাল জোকস

২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(এমন ঝিমিয়ে থাকা ব্লগ দেখতে ভাল লাগে না। এর থেকে আসেন আমার বেকুবির একটা গপ্পো শুনেন) বছর বিশেক আগের কথাঃ
দুপুরে চার্টার্ড ব্যাঙ্কে - ক্রেডিট কার্ডের টাকা জমা দিতে গিয়েছি । আমার পাশে এক ভদ্র মহিলা দাড়িয়ে চেকবুকে লিখছিলেন ।
কলমটা চেকের উপর ধরে কিছুক্ষন ইতিউত করে নিচুস্বরে আমাকে জিজ্ঞেস করলেন,- ভাই নিজে উঠালে কি লিখতে হয়? সেলফ- না?
আমি তার মুখের দিকে তাকিয়ে ঝটিতে বুঝলাম জীবনের প্রথম ব্যাংকিং করছেন,- জ্বী 'সেলফ' লিখতে পারেন আবার 'ক্যাশ'ও লিখতে পারেন।
'সেলফ' লিখে কলম নিয়ে নাড়াচাড়া করে ফের ইতস্তত কন্ঠে শুধালেন,- সই কোথাই করব ?
আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম - এখানে ।
সই করে টাকার অংকের কাছে স্থির হয়ে আবার ভাবছেন। হয়তো আমাকে আর কিছু জিজ্ঞেস করতে সঙ্কোচ হচ্ছে ।
আমি এবার যেচেই তাকে বললাম,- ওখানে আপনি টাকার অংক কথায় ডিটেল লিখুন ।’
এবার তিনি একটু বোকার মত হেসে ঘাড় নেড়ে বললেন - জ্বী ।
লেখা শেষে আমি তখন ক্রেডিট কার্ডের নম্বর মেলানো নিয়ে ব্যাস্ত। আচমকা মহিলা প্রশ্ন করলেন, আচ্ছা, টুয়েনটিন বানান কি?
- জ্বী কি বললেন?’ শব্দটা নতুন ঠেকছিল।
- টুয়েনটিন? টুয়েনটিন মানে তো বিশ।
তার কথায় আমি কনফিউসড। মনে মনে খুঁজছি 'টুয়েনটিন' এর বানান,- টি ডাব্লিউ ডাবল ই আই এন -না' টি ডাবল 'ই' এন । ’প্রথমে নিচুস্বরে নিজের সাথে বোঝাপড়া করে পরে একটু উঁচু স্বরে বললাম।
তিনি একটু হেসে বললেন,-আমি আসলে ঠিক কনফার্ম হতে পাছিলাম না টি আই এন-না-টি ই এন হবে।
***
মার লেখা শেষ। আরো ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি হতে পারে ভেবে আমি একটু তাড়াতাড়িই সেখান থেকে কেটে পড়লাম।
টাকা জমা দিতে গিয়ে আচমকা খেয়াল হল, আরে ওটাতো টুয়েনটি হবে তিনি নাইন্টিন এর পরে টুয়েনটিন ভেবে ফেলেছেন! তাহলে আমি কেন টুয়েনটিন বললাম? ছিঃ কি বড় ভুল। মহিলার কথায় আমি কনফিউস হয়ে গিয়েছিলাম। সে জন্যইতো এর বানান খুঁজতে তখন এত কষ্ট হয়েছে। ছিঃ ছিঃ। মহিলাটাই বা কেমন । বিশ ফর কি হয় জানেন না!
এদিক ওদিক তাকিয়ে ওনাকে খুঁজছিলাম। ক্যাশে গিয়ে নিশ্চয়ই ভীষন লজ্জায় পড়বেন।
একটু পরে দেখি বেশ দ্বীধার ভঙ্গীতে তিনি কাউন্টারের দিকে আসছেন। উনার দিকে আমাকে যেতে দেখে স্বভাবতই একটু ঘাবড়ে গেলেন। কাছে গিয়ে বললাম;
- ম্যাডাম ওটা টুয়েনটিন হবে না টুয়েনটি হবে। আপনার কথায় আমি দ্বীধান্বিত হয়ে পড়েছিলাম।
আমার কথায় তার মুখের রক্ত সরে গেল। অসহায় দৃস্টিতে আমার দিকে তাকালেন।
আমি তাকে সাহস দিয়ে বললাম সমস্যা হবে না। অ্যাকাউন্টতো আপনারই। ওখানে কেটে উপরে লিখে সিগনেচার করে দিন।
তিনি নিদারুন বিব্রত চেহারা নিয়ে ধীরে ধীরে আবার ফিরে গেলেন রাইটিং ডেস্কের দিকে।
যাবার পথে একবার ফের তাকালেন আমার দিকে। সে মুহুর্তে তার চোখ মুখের অসহায়ত্ব লজ্জা বিস্ময় আর বিব্রতভাব আমার ভুলতে বহুদিন লাগবে।
***
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩০
৫১টি মন্তব্য ৪১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×