somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষফোঁড়া রোহিঙ্গা-আমেরিকার দোস্তি ও আমাদের ভবিষ্যত

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিদিন চারিদিকে কতকিছু ঘটে- কতকিছুই না লিখতে ইচ্ছে করে, কিন্তু আমার খানিকটা ফুসরতের অভাব আর ব্লগাররা নিত্যদিন ভ্যাজর ভ্যাজর শুনে বিরক্ত হবেন বিধায় আর লেখা হয় না।
এই যে পরশুদিন সময় টিভির স্ক্রলে একটা খবর দেখে চোখ আটকে গেল; আমাদের এত বেশী উত্তেজক খবরের পেছনে সেটা চাপা পড়ে গেছে, কিন্তু বিষয়টা ভাববার মতঃ
''ফের বাংলাদেশে অনুপ্রবেশ করার সময়ে মিয়ানমায়ারের ড্রোন হামলায় দুই শতাধিক রোহিঙ্গা নিহত''
কেন হঠাত করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের ব্যাপারে এত কঠোর হল?
***
এর আগেও বাংলাদেশে রোহিঙ্গাদের তৎপরতা নিয়ে আমি লিখেছি। এখনো মিরপুরের প্রায় সব অপকর্ম ও নাশকতার মুলে থাকে ক্যাম্পের বিহারীরা (এটা আমি নিশ্চিত হয়েই বলছি)। ওদের মত রোহিঙ্গারাও আমাদের বিষফোঁড়া- আমার কেন যেন মনে হয় দশ বছর পরে চট্রগ্রামের বৃহৎ একটা অংশ ওরা দখলে নিতে বা দাবি করে বসতেও পারে। আমি এতটুকু নিশ্চিত যে, রোহিঙ্গাদের বাংলাদেশের গলায় আটকে দিয়ে ভারত-চীন বড় একটা গেইম খেলছে।

রোহিঙ্গা~ ভয়ঙ্কর বিষফোঁড়া!!! (সংবাদ বিশ্লেষন)

আমি একটা প্রস্তাব করছি; ধরুন আমরা ১৪ লক্ষ( কম-বেশী) রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের বিনিময়ে সেন্টমার্টিনে আমেরিকার ঘাটি স্থাপনের সুযোগ দিলে কেমন হয়? (আমি কোন রাজনৈতিক বিশ্লেষক নই, এটা শুধু আমার ভাবনা- ভুল ভ্রান্তি থাকলে ধরিয়ে দিবেন)
* ২০ বছর আগে ও ইদানিং যারা সেন্টমার্টিন ভ্রমনে গিয়েছেন তারা জানেন; এই প্রবাল দ্বীপটা এমনিতেই আমরা ধ্বংস করে দিচ্ছি।

আসুন আমরা একটু আলোচনা করি; ধরুন সেন্টমার্টিনে আমেরিকান ঘাটি স্থাপন করতে দিলাম আর বঙ্গোপসাগর জুড়ে( আমাদের অধিকারভুক্ত এলাকা) তাদের নৌবাহিনীকে মহড়া ও টহল দেবার সুযোগ দিলাম তাহলে ভবিষ্যতে আমরা কি কি সুবিধা ও অসুবিধায় পড়তে পারি? ওরা এখানে থাকলে কি আমরা চীন ও প্রতিবেশীর সাথে সু-সম্পর্ক রাখতে পারব না?
মনে রাখবেন ভারতের সাথে বাংলাদেশ সরকারের সু-সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশের জনগনের সাথে নয়, এখানে দেয়ার পাল্লা অনেক বেশী ভারি ছিল।
আর চীনের কথা কি বলব; ওরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। জাতিগতভাবে ওরা কেমন তা নিয়ে আলোচনার দরকার নেই তবে ওদের পররাষ্ট্রনীতি সম্ভবত ভয়ঙ্কর( এটা তাদের শত্রু রাষ্ট্র থেকে বন্ধু রাষ্ট্রর জন্য আরো বেশী প্রযোজ্য বলে আমার মনে হয়, তবে চীনের আমাদের প্রয়োজন।)
আর একটা ব্যাপার; ধরুন আমেরিকা ফের আমাদের পোশাক শিল্পে জিএসপি দিয়ে চীনের গার্মেন্টস পণ্যের উপর ট্যাক্স বাড়িয়ে দিল,তাহলে কেমন হয়?

আক্রমানত্মক মনোভাব নিয়ে নয় আসুন এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করি ....
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩২
১৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রোফাইল ফ্রেমের আগে: ২০০৬ সালের স্বাধীনতা দিবসের ব্লগগুলি

লিখেছেন শরৎ চৌধুরী, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১:২২

বিশ বছর আগে, ২০০৬ সালের স্বাধীনতা দিবসে সামহ্যয়ার ইন ব্লগে কী লেখা হচ্ছিল—এই প্রশ্নটি কেবল নস্টালজিয়ার নয়, বরং বাংলাদেশের ডিজিটাল জনপরিসরের এক প্রাথমিক মুহূর্তে ফিরে যাওয়ার প্রশ্ন।



আজ যখন আমরা... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×