কর্মসিদ্ধি জেনেও, মেনে নিয়ে হার,
তোমার অধরে...
বারবারই যে স্রোতের পতন
তার মুখচ্ছবিটুকু প্রাপ্তি জেনে,
বয়ে যায় বিপরীত পানে।
তখনও ভাবেনি আকাশ
আরো কতটুকু বিষাদ প্রয়োজন,
প্রয়োজন আরো কত মেঘের...
কেবল সগরের টানে বয়ে যাওয়া নদীকে
ক্রমাগত প্রশ্রয়, যতটুকু..তার চেয়ে বেশি
উপলব্ধি হৃদয়ে।
তোমার অধরে আমার শেষ ছাপ
নিস্পাপ শিশুর মাতৃক্রোড়ে বারবার ঝাপিয়ে পড়ার মত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


