তেল আবিবে হামাসের রকেট আঘাত হানার পরই ইসরাইলের টনক নড়েছিল। প্রস্তাব দিয়েছিল যুদ্ধ বিরতির। কিন্তু ফিলিস্তিনি যোদ্ধারা তা প্রত্যাখ্যান করেছে। একের পর এক রকেট ছুটে আসায় নেতানিয়াহু বাঙ্কারে আশ্রয় নিয়েছে বলেও খবর এসেছে। যুদ্ধবাজদের কারণে ইসরাইলের সাধারণ মানুষও মাঝেমধ্যে বাঙ্কারে লুকিয়ে থাকছেন। এই যখন অবস্থা তখন খবর এসেছে- ফিলিস্তিনিরা একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। প্রেসটিভি
শুধু তাই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত একটি রকেট ইসরাইলের অন্যতম প্রধান নগরী জেরুজালেমে (বাইতুল মোকাদ্দাসের দখলীকৃত অংশ) আঘাত হেনেছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, রকেটটি একটি জনবসতিহীন এলাকায় আঘাত হানার কারণে জানমালের কোনো ক্ষতি হয়নি। তবে রকেটটি আঘাত হানার আগে গোটা জেরুজালেম শহরে সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত লোকজন ভূ-গর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যায়। আরো তথ্যসহ
এই প্রথম ইসরাইলের পক্ষ থেকে একতরফাভাবে ঘোষিত রাজধানী জেরুজালেমে ফিলিস্তিনি সংগ্রামীদের রকেট আঘাত হানলো। গাজা থেকে নিক্ষিপ্ত রকেট ৭৫ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ইসরাইলের গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানার ঘটনায় বারবার প্রমাণিত হচ্ছে, দখলদার সরকারের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়। নিজেকে অজেয় হিসেবে যে দাবি তেল আবিব করে তারও কোনো বাস্তব ভিত্তি নেই।
ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করতে পারবে- এ কথা শতভাগ সত্য। গত ৭০ বছর ধরেই তারা এই অপকর্ম করে যাচ্ছে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। ফিলিস্তিনিরা এখন কেবল মারই খাবে না তারাও দখলদারকে ঘুম হারাম করার ক্ষমতা রাখে।
এফ-১৬ জঙ্গী বিমান ভূপাতিত : অজেয় থাকার দর্পচূর্ণ ইসরাইলের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন
Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ১০০

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন
শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়
গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন
দেশটাতো এখন রাজাকারদের....

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।