আকাশ ছেঁচা জল
শান্ত নদী, ভেজা রাস্তা
জলে ডুবু ডুবু দুর্বা।
নদী ছিঁড়ে বয়ে যাওয়া নৌকা
নৌকা থেকে জাল ফেলে মাছ ধরা।
শিমুলের ডালে অর্ধভেজা শালিক
সবুজ ছায়া-সুনিবির ঘন গাছের সারি।
নদীর ধার ঘেঁষে ইট বিছানো ইটেল রাস্তা
ইটেল রাস্তায় ছোপ ছোপ মাটির চিহ্ন।
জলে ভেজা চুপসানো শিমুল তুলা, ঘাসফুল
অাপন মহিমায় দাড়িয়ে থাকা জোড়া তাল গাছ
সোনালী রোদে ঢাকা আকাশের সাদা মেঘ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


