somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপসারিত হবে হিমালয়

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হিমালয় অঞ্চলে অদূর ভবিষ্যতে ৯ রিখটারের অতি প্রবল ভূমিকম্পের আশঙ্কা করছেন ভূ-বিজ্ঞানীরা। যা ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। ভূ-বিশ্লেষণে বিজ্ঞানীরা জেনেছেন, হিমালয়ে ভারতীয় প্লেট ও ইউরেশীয় প্লেটের মধ্যে তিনটি খাঁজ রয়েছে। আর এর মধ্যে প্রধান প্রান্তীয় (মেন বাউন্ডারি) খাঁজটি অনেক আগে থেকেই সবচেয়ে অস্থির হয়ে আছে।
গত শনিবারের এতদাঞ্চলে ৭.৯ রিখটার স্কেলের যে ভূমিকম্পটি হয়েছিলো সেটিও ঘটে এই খাঁজে। ভূ-বিজ্ঞানীদের মতে, এতে আরও অস্থির হয়ে পড়েছে খাঁজটি। তারা বলেছেন ওই খাঁজের এলাকার দু’টি প্লেটের মধ্যেকার ছোট ছোট চ্যুতি-বিচ্যুতিগুলো শক্তির বিচ্ছুরণ ঘটাতে শুরু করেছে। এছাড়াও শনিবারের ভূমিকম্পের পর কোথায় কোথায় ফাটল ধরেছে, তা স্পষ্ট হওয়া যাচ্ছে না। ওই সব ফাটলেও শক্তি সঞ্চিত হতে পারে। আর এই শক্তি যত বাড়বে, ভূমিকম্পের আশঙ্কা ততই বাড়তে থাকবে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, হিমালয় অঞ্চলে ভারতীয় প্লেট ও ইউরেশীয় প্লেটের গতিবিধি পর্যবেক্ষণ করে ভূমিকম্পপ্রবণ খাঁজ ও চ্যুতিগুলিকে ইতিমধ্যে শনাক্ত করেছেন ভারতীয় ভূ-পদার্থবিদ্যার গবেষকেরা। তারা আশঙ্কা করছেন, সেগুলোয় সঞ্চিত বিপুল পরিমাণ শক্তি নেপাল, সিকিম, কাশ্মীর কিংবা অ‍াসম-অরুণাচল এলাকায় অদূর ভবিষ্যতে একাধিক অতি প্রবল ভূমিকম্প ডেকে আনতে পারে। গোটা হিমালয় অঞ্চলের পরিস্থিতি নড়বড়ে হয়ে পড়েছে বলেই মত এই ভূ-গবেষকদের। তারা বলছেন, ব্যাপকভাবে বন-জঙ্গল ধ্বংস আর ভূকম্পপ্রবণ অঞ্চলে বিধি ভেঙে যত্রতত্র বাড়ি-সেতু-হোটেল ইত্যাদি গজিয়ে ওঠায় ঝুঁকি আরও বাড়ছে।

অদূর ভবিষ্যতে অবশ্যই হিমালয়ে ভূমিকম্পের ফলে সেটি ডুবে যাবে বা অপসারিত হবেই। কেননা এখন যে ভূমিকম্প হচ্ছে তা কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সতর্ক করার উপায় মাত্র, যাতে মানুষ আল্লাহর পথে চলে আসে । এবিষয়ে আল্লাহ্ পবিত্র কোরআনে বলছেন,
“তিনি আকাশমন্ডলী থেকে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন। সব শেষে তাঁর নিকট পৌঁছায় এমন এক দিনে, যার পরিমাণ তোমাদের গণনায় এক হাজার বৎসর হয়” (সূরা-সাজদ, আয়াত: ৫)

ওই এক সূরার ২১ নাম্বার আয়াতে তিনি বলছেন, “ মহাশাস্তির পূর্বে ওদের আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাব, যেনো ওরা ফিরে আসে”

আর কিয়ামতে পাহাড়গুলোর অবস্থা সম্পর্কে তিনি বলছেন,
“যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে - একটি মাত্র ফুৎকার। এবং পৃথিবী আন্দোলিত হবে, এবং এর উপরের পর্বতসমূহ এক ধাক্কাতে চূর্ণবিচূর্ণ হবে” (সূরা-হাক্কা, আয়াত; ১৩-১৪)

তিনি আরো বলেন, “ যখন পর্বতসমূহ অপসারিত হয়ে যাবে” ( সূরা-তাকভীর, আয়াত: ৩)


তথ্য সূত্র:- আল-কোরআন, বাংলানিউজ।



সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×