শেষের সে দিন আসন্ন? মানব সভ্যতার ইতি শুধু সময়ের অপেক্ষা! হ্যাঁ, এমনই সতর্কবার্তা শোনালেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। তাঁর বক্তব্য, অবিলম্বে মহাকাশে থাকার জায়গা খুঁজে না পেলে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে।
পৃথিবী খুব শিগগিরই ধ্বংসের দিকে এগোচ্ছে বলে অনেক আগে থেকেই সতর্ক করছেন হকিং। এবারে একেবারে সময়সীমা জানিয়ে স্টিফেন হকিংয়ের দাবি, মানব সভ্যতা আর ১ হাজার বছরও টিকবে কিনা সন্দেহ আছে। ফলে মহাকাশে দ্রুত বাসস্থানের খোঁজ না পেলে চিরতরে ধ্বংস হওয়া ছাড়া কোনো পথ নেই। সিডনি অপেরা হাউসে একটি বিজ্ঞানসভার ফাঁকে স্টিফেন হকিং বলেন, 'ভবিষ্যতে মানবসভ্যতা বাঁচাতে গেলে মহাকাশ ছাড়া গতি নেই। পৃথিবীর মেয়াদ ফুরনোর পথে।'
স্টিফেন হকিংয়ের বক্তব্যে স্বাভাবিক ভাবেই মন ভেঙে যায় বিজ্ঞানসভায় আমন্ত্রিতদের। তাই সকলকে ভরসা জুগিয়ে বিজ্ঞানী বলেন, 'আকাশের তারাদের দিকে তাকাও। খেয়াল রাখুন, পা যেন মাটিতে না পড়ে। মহাকাশই ভবিষ্যৎ।'
তারাদের কথা ভেবে লাভ কি তারাও অস্তমিত হয়।
এরশাদ হচ্ছে,
“নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়” (সূরা আন-নাজম, আয়াত: ০১)
মহাকাশ নয় প্রস্তুত হতে হবে হিসাব দিবসের জন্য।
বলা হচ্ছে, “আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে।এবং তার উপর যাকিছু রয়েছে, অবশ্যই তা আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব” (সূরা কাহফ, আয়াত: ৭-৮)
আর উদাসীন থাকার সময় নেই।
আহ্বান করা হচ্ছে, “মানুষের হিসাব-কিতাবের সময় নিকটবর্তী; অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে” (সূরা আম্বিয়া, আয়াত: ০১)
আসুন হিসাব হিসবের জন্য কি পাঠিয়েছি তার চিন্তা করি।
সাবধান করা হচ্ছে, “মুমিনগণ, তোমরা আল্লাহ তা’আলাকে ভয় কর। প্রত্যেক ব্যক্তির উচিত, আগামী কালের জন্যে সে কি প্রেরণ করে, তা চিন্তা করা। আল্লাহ তা’আলাকে ভয় করতে থাক। তোমরা যা কর, আল্লাহ তা’আলা সে সম্পর্কে খবর রাখেন” (সূরা আল হাশর, আয়াত: ১৮)
তথ্যসূত্র- আল-কোরআন ও নতুনবার্তা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


