somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যামেরা

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে একটা নোট লিখেছিলাম একই শিরোনামে Monday, August 27, 2012 at 11:23am এ। নোট টা হচ্ছে -
' ক্যামেরার প্রতি দুর্বলতা আমার ছোটবেলা থেকেই। নিজের ক্যামেরা না থাকলেও কাজিনদের থেকে নিয়ে অনেকবার ব্যবহার করেছি। ছোটবেলায় ইমরান ভাইয়া ও রিনি আপার একই মডেলের ক্যামেরা ছিল- ইয়াছিকার কোনো একটা ফিল্ম সিস্টেম ক্যামেরা। ফিল্ম কিনে ছবি তুলে অনেক অপেক্ষার পরে নেগেটিভ দেখা... তারপর প্রিন্ট করতে দেওয়া... তারপর প্রিন্টআউট কপি হাতে পাওয়া... একটা আলাদা আনন্দ ছিল।

ক্লাস নাইন কিংবা টেন এ থাকতে একটা অতিপ্রাকৃত টাইপের গল্প লিখেছিলাম, প্রকাশ হয়েছিল একটা স্মরনিকায়- বেশ নাম কামিয়েছিলাম। ঐটায়ও ক্যামেরার গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল।

ক্যামেরার খুব অভাব বোধ করেছিলাম যেদিন গনিত অলিম্পিয়াডে জাফর ইকবাল স্যারের সাথে দেখা হয়েছিল ।

মোবাইল ফোনের যুগের আবির্ভাবের পর হঠাত একদিন পেপারে দেখি- এমন একটা মোবাইল ফোন আসছে, যেটা দিয়ে নাকি ছবি তোলা যাবে !!! দারুন বিস্মিত হয়েছিলাম খবরটা পড়ে।

ডিজিটাল ক্যামেরার হাতে খড়ি হয় আমার কাকুর বিদেশ থেকে আনা একটা ক্যামেরা দিয়ে। সুযোগ পেলেই ওটা নিয়ে অতি উৎসাহের সাথে ছবি তোলায় মগ্ন হতাম।

ঐ ক্যামেরাটার একটা মজার কাহিনী বলি- আমি কুয়াকাটায় গিয়েছিলাম (অনেক বন্ধুদের সাথে নিয়ে) ঐ ক্যামেরাটি নিয়ে। হোটেলটা ছিল বিচের সামনেই। হোটেল থেকে বেশ দূরে একটা বৌদ্ধ মন্দিরের সন্ধান পেয়ে ছুটে গেলাম। একটা রিউমর শুনেছিলাম- ওখানে বুদ্ধের ছবি তুলতে গেলে নাকি ক্যামেরা নষ্ট হয়ে যায়।

আমার বন্ধু পলাশ মন্দিরের মধ্যে যেয়ে যেই বুদ্ধের ছবি তুলতে গেল- সত্যিই ঐ ক্যামেরাটা ফ্ল্যাশ মারতে পারলোনা- ব্যাটারিতে চার্জ নেই ! অবশ্য ঐ ব্যাটারিতে এমনিতেও প্রবলেম ছিল। দুইটা সানলাইট পেন্সিল ব্যাটারি কিনলাম, কাজ হলোনা...ওতে হবার কথাও ছিলনা।

কিন্তু ঘটনা হলোকি- তিনজনের আরেক গ্রুপ টুরিস্ট যেই ছবি তুলতে গেলো, ওদের ক্যামেরা আসলেই নষ্ট হয়ে গেলো! কিছুক্ষন পর পলাশ ওদের সাথে কথা বলে আবিষ্কার করলো দুইটা ক্যামেরার একই ব্যাটারি! তারপর ওদের ক্যামেরার ব্যাটারি ধার নিয়ে ছবি তোলা হল।

কুয়াকাটা ভ্রমনে ক্যামেরার অভাববোধ পলাশকে পরে একটা দারুন ক্যামেরা কিনতে সাহায্য করেছে যেটা ব্যবহার করেছি কক্সবাজার ভ্রমনে। অবশ্য ওটা ব্যবহারে আমি বাধ্য হয়েছিলাম কেননা সীতাকুন্ডু পাহাড় থেকে নামার সময় এক্সিড্যান্টালি আমার হাত থেকে পরে নষ্ট হয়ে যায় নেভী কাকুর বিদেশ থেকে আনা আরো আধুনিক ক্যামেরাটি। খুব কষ্ট পেয়েছিলাম ঘটনাটিতে- ক্যামেরা নষ্টের বিষয়টি অনেকাংশে আমার বাকী ভ্রমনের আনন্দটুকু কেড়ে নেয়।

অনেক আবদার করে আম্মুর কাছথেকে বড় অংকের টাকা নিয়ে একটা ক্যামেরা ফোন কিনেছিলাম, যেটাদিয়ে অনেক ছবি তোলার চেষ্টা করি- কিন্তু এখন ওটা দিয়ে তোলা ছবি খুব একটা স্পষ্ট হয়না বলে আগ্রহ কমিয়ে দিয়েছি।

আর হ্যাঁ- আমি একটা ক্যামেরা কিনেছিলাম, আব্বুকে বলেই কিনিয়েছিলাম...কিন্তু এমন সময় ঐটা কিনেছি যখন ফিল্ম যুগের শেষ - হ্যাঁ ঐটা ফিল্ম ক্যামেরা ছিল।'


কিন্তু আনন্দের বিষয় এই যে আপাতত ক্যামেরার দুঃখ আমার নেই। অনেক সুন্দর একটা ক্যামেরা জোগার করতে পেরেছি। আমার আম্মুর অর্থায়নে এবং এক বন্ধুর সহযোগিতায় আমেরিকা থেকে আনা এই ক্যামেরাটি অনেক সুন্দর, অনেক ভালো। আমি এইটা নিয়ে অনেক খুশি !
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×