somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত নিষিদ্ধে আপত্তি নেই ক্বওমী মাদ্রাসার আলমেদের

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত নিষিদ্ধে আপত্তি নেই ক্বওমী মাদ্রাসার আলমেদের

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হলে আপত্তি করবে না ধর্মভিত্তিক বেশির ভাগ নিবন্ধিত দলই।

তবে ধর্মভিত্তিক দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার পক্ষে নয় ওই দলগুলো।

বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল ইসলামী ঐক্যজোটের সভাপতি আব্দুল লতিফ নেজামী মতে ‘আদালত জামায়াতকে নিষিদ্ধ করলে ইসলামী দলগুলোর কোনো আপত্তি থাকার কথা না। তবে আমার ব্যক্তিগত মত হলো, একটি দলকে শুধু নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হয় না। রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা উচিত।’

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব গাজী আতাউর বলেন, ‘দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া ইসলাম সমর্থন করে না। জামায়াতের বিরুদ্ধে একাত্তরে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও রাহাজানির যে অভিযোগ রয়েছে, তার জন্য আদালত বা সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমাদের কোনো আপত্তি থাকার কথা না।’

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফি কালের বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এ বিষয়ে আদালতকে স্বাধীনতা দেওয়া উচিত। আদালত রায় দিলে সেটা সবাই মানতে বাধ্য।’

জমিয়তে ওলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব ও সাবেক এমপি অ্যাডভোকেট শাহীনুর পাশা বলেন, ‘দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশদ্রোহমূলক অপরাধ। এ অপরাধ প্রমাণিত হলে জামায়াতকে শুধু নিষিদ্ধ করাসহ অন্যান্য আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে।’

জানতে চাইলে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘জামায়াত দলীয়ভাবে ১৯৭১ সালে দেশবিরোধী কাজ করেছে। এ ছাড়া আদর্শিকভাবে দেশের হক্কানী আলেম-ওলামারা জামায়াতকে সমর্থন করেন না। এ কারণে জামায়াত নিষিদ্ধ হলে কারো আপত্তি থাকবে না।’

........সূত্র .......
-
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×