somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাউনলোড করে নিন বিপদের বন্ধু স্বরূপ এন্ড্রয়েড অ্যাপ

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম বেশি বিপদে পড়েননা এমন মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবেনা। বিশেষ করে আমাদের দেশের মেয়েরা যে খুব বেশি নিরাপত্তাহীনতার মাঝে জীবন যাপন করে যাচ্ছে, তা কম বেশি সবারই জানা। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ঘটনাগুলোর দিকে তাকালেই তা বোঝা যায়।

এমন নিরাপত্তাহীনতার মাঝে যেকোন সময়ই আমাদের সাহায্যের প্রয়োজন হতে পারে। আজকে আপনাদের এমনই একটা আপের সাথে পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে আপনারা আপনাদের সবচেয়ে নিকটস্থ থানা এবং র‍্যাব অফিসের অবস্থান সহ ফোন নাম্বার পেয়ে যাবেন। শুধু মাত্র একটা ক্লিকেই ফোন চলে যাবে নিকটস্থ থানা অথবা র‍্যাব অফিসে। অ্যাপটির নাম Safety Call.

এখন আসি কিভাবে এই ছোট্ট সহজ অ্যাপটি ব্যবহার করবেন তা নিয়ে। অ্যাপটি ওপেন করলেই আপনার ফোনের Location যদি enable করা না থাকে তবে নিচের মত একটি পপআপ আসবে।



Yes বাটনে ক্লিক করলে আপনার ফোনের GPS enable হয়ে যাবে। আর অ্যাপটি সরাসরি আপনার বর্তমান Location সহ নিকস্থ থানা ও র‍্যাব অফিসগুলোর অবস্থান সহ ফোন নাম্বারগুলো দেখিয়ে দিবে ঠিক নিচের ছবিটির মত করে।



এখানে নীল রঙের মার্কারটা হচ্ছে ব্যবহারকারীর অবস্থান আর লাল মার্কারগুলো হচ্ছে নিকস্থ থানা ও র‍্যাব অফিসগুলোর অবস্থান। প্রত্যেকটি সাদা মার্কার window তে থানার নাম, আপনার অবস্থান থেকে থানার দূরত্ব, থানার ওসির ফোন নাম্বার, এবং থানার ঠিকানা দেখাবে। এখন কেবল Click to call লেখা সাদা window টার উপর ক্লিক করলেই কল চলে যাবে ওই থানার ওসির কাছে। অ্যাপটিতে দেয়া প্রত্যেকটি ফোন নাম্বারই ভেরিফাই করা পুলিশ ও র‍্যাবের নিজস্ব ওয়েব সাইট থেকে নেয়া।

এছাড়াও ব্যবহারকারীদের সুবিধার জন্য রয়েছে ডিফারেন্ট ভিউ তে ম্যাপের অবস্থান দেখার সুব্যবস্থা।



আছে স্যাটেলাইট ভিউ।



আরো আছে স্ট্রিট ভিউ।



আর হ্যাঁ, Safety Call অ্যাপটি বাংলাদেশের যেকোন যায়গা থেকে ব্যবহার করা যাবে।

বিপদের সঙ্গী চমৎকার এই অ্যাপটি নিচের লিঙ্কে ক্লিক করে গুগোল প্লে স্টোর থেকে এখনি ডউনলোড করে নিন।


ডউনলোড Safety Call.


আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভাল থাকুন, নিরাপদে থাকুন - এই কামণাই করি।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

×