somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহরিয়ার খান শিহাব
সাগর সীমানা ভেঙে এঁকে গেল এক কোটি প্রবাহ যা পৃথিবীকে শোনাল বৈচিত্র্যময় আবহ, সেই পৃথিবী আর তার সাগরে যেতে নদী অপরিসীম, যে মানুষের জীবনে ঢেউ নেই, সে জীবনে নদীও নেই।

অধিকার অথবা জীবনাবসান

১৫ ই জুন, ২০১৪ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৪ জুন, চে গুয়েভারা'র জন্মদিন। যাকে নিয়ে আমার বিস্ময়ের শেষ নাই। জানার আছে আরও অনেক কিছু। একটি কবিতা লিখে ফেলেছিলাম। যা কখনওই আমার কাছে পূর্ণ মনে হয় না। বারবার চেষ্টা করি যদি পাড়ি আর একটু সমৃদ্ধ করি। সবার সাথে আবার শেয়ার করলাম।

চে’র গান

বন্ধু হবি তুই আমার,
মখমলের কম্বল ছেড়ে ছেঁড়া কাঁথার স্বপ্নে?
বন্ধু হবি তুই আমার,
ঘরের কোমল হাওয়া আরামে নয়, মাথা ফেটে পড়া রোদে।
বন্ধু হবি তুই আমার?
চোখের কোণে আলোর মত,
অথবা কোলাহলে মিলে যাওয়া ধুলোর মত,
অথবা নিথর হয়ে যাওয়া ক্ষণে?

সেই কবে হাটা শুরু হয়েছিল এই পথে
কোন একদিন তোর দেখা পাব জেনে,
কোটি কোটি বছর ভালবেসে তোকে
শত-কোটি ‘আমার সন্তান’ হয়ে জন্মে
শত-শত-কোটি প্রাণ বুড়ো হয়ে মরে শেষে,
বন্ধু তোর দেখা পাইনা জগৎ ঘুড়ে, জগৎ জুড়ে।

ভেবে দেখেছিস?
পৃথিবী থেকে চলে যাবি।
কি রেখে যাবি?
কিছু দাগ রেখে যা।
যা কেউ না কেউ অনুসরণ করবে,
কারও মনের দেয়ালে জানালা খুলে দেবে।
আঁচড় দিয়ে যা কিছু বুকে।

এক জোড়া চোখ হয়ে ওঠ
যা অনাগত কাঙ্ক্ষিত ভবিষ্যৎ দেখার চেষ্টায় ব্যাকুল হবে।
এক মস্তিষ্ক হয়ে ওঠ যা
সেই পৃথিবীর রংগুলো কেমন হবে সেই রং বাঁছাইয়ে মগ্ন।
এক জোড়া হাত হয়ে যা
পৃথিবীর বুকে খুব গভীর দাগ রেখে যাওয়ায় অতিব্যাস্ত।
এক জোড়া পা হয়ে ওঠ
যা পৃথিবীর পথে উপেক্ষাকে তুচ্ছ করে থেমে যেতে জানবে না।
একটি শার্ট গায়ে জড়াস,
শার্টটি লাল হয়ে উঠলে লোকে শরীরটা বাড়ী পৌছে দিয়ে যাবে।

অধিকার অথবা জীবনাবসান।

আমি ঘুরে দাড়াই অন্ধ ভূবনে,
শ্লোগানে শ্লোগানে আর পুরনো সংলাপে,
দেয়ালের লেখায়। লেখাগুলো আজ লেখা, বড় একা।
তুই ফিরে গেলেও দেখবি ভাঙা আয়নার কাঁচে।
অজস্র লেখা, একা। বন্ধু হবি তুই আমার,
স্পর্শ ভুলে দূরে থাকার ব্যাবধানে?

বন্ধু হবি তুই আমার?
কবির ফেটে পরা বিস্ফোরিত প্রতিবাদে,
অথবা উজ্জল আদর্শে, শপথে আর প্রতিজ্ঞার অবরোধে,
অথবা আমার ভেতর জন্ম নেয়া অদ্ভুত সন্তানে?
তোকে আমি ভালবাসা শেখাব,
তোকে আমি যুদ্ধ শেখাব,
আমি তোকে গান শেখাব জাগরণের পথে,
সত্য, অধিকার আর বাস্তবতার কন্ঠে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ রাত ১২:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×