কিছু প্রশ্ন, মনে ঘুরতে থাকে অবিরত;
উত্তর খুঁজতে গেলে, সবকিছু হয় এলোমেলো।
কোনটা ভাল আর মন্দ কোনটা, শিখতে পেরেছে কি মন;?
কে হয়েছে পর আমার আর, কে হয়েছে আপন?
সত্যিই কি পেরেছি, কারও বিশ্বাসকে রাখতে?
সত্যিই কি করেছি চেষ্টা, কারও কষ্টটাকে বুঝতে?
ভাবলাম যাকে নিজের করে, সে ভাবছে কি?
ভালবেসে তাকে আবার আমি, কেন বললাম ছি?
নিজেকে কেন বড্ড বেশি, বোকা মনে হয়?
ভাবছি কেন, এই পৃথিবী আমার জন্যে নয়?
কোনটা ছিল সত্য, আর মিথ্যা ছিল কোনটা?
তবে কি মানব জীবন আমার, হয়ে গেল শুধু বৃথা?
আমার কথায়, আমার চলায় স্বাধীনতাটা কই?
আমি তো মানব, তবে কেন মোরে দানব মনে হয়?
মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে, হচ্ছে কেন কষ্ট?
বোকার জগতে বাস করে কেন, নিজেকে ভাবছি শ্রেষ্ট?
তুমিও মানুষ আমিও মানুষ, তবু কেন এত অচেনা ?
ভাবনাগুলো হঠাৎ করে, হয় কেন দুর্ভাবনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


