somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিধাতা প্রশ্ন তোমায়

২৩ শে মে, ২০১২ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বিধাতা,
জানি তোমাকে কোন প্রশ্ন করা যাবেনা। কিন্তু মনে অসংখ্য পশ্নের ভিড়। প্রশ্নগওলো না করেও থাকতে পারছি না। তুমিতো আওয়ামীলীগ, বিএনপি বা জামাত নও, তুমিতো রহমান, আশাকরি কিছু মনে করবে না।

তোমাকে আমি আজ জনির বিষয়ে কিছু প্রশ্ন করবো। জনি, আমাদের কলিগ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরী করে। যাকে তুমি লিউকোমিয়া (ব্লাড ক্যানসার) দিয়েছো। ওর বয়স খুব বেশি না, একদমই কম, মরে যাওয়ার জন্যতো একেবারেই কম। এইতো আমার চোখের সামনেই সে চ্যানেল ওয়ানে এমসিআর এক্সিকিউচটভ হিসাবে চাকরী-জীবন শুরু করল। সেটা আর ক'বছরইবা হবে। বিয়ে করেছে এইতো সেদিন। ফুটফুটে ছোট্ট একটা সন্তান জন্মালো মাস ক'এক আগে, যে সন্তানের মুখে এখনো বাবা ডাকটিও ফোঁটেনি।

জনি, অযুত স্বপ্নে ভরা মনটা যার থৈ থৈ করতো, সবসময় বলত একদিন সে বড় মাপের ওয়েব প্রোগ্রামার হবে। চ্যানেলের চাকরী তার ভাল লাগে তবে স্বপ্নের প্রফেশন হল প্রোগ্রামিং। নিজেকে একজন প্রোগ্রামার পরিচয় দিতে সে খুব স্বাচ্ছন্দ বোধ করতো। কি এমন বয়স হয়েছে তার যে, তুমি মানে বিধাতা তোমাকে বলছি, যে তুমি তাকে তোমার কাছে ডেকে পাঠালে? লিউকোমিয়ার মতো কঠিন ব্যাধি তাকে দিলে? ওর কি এখন হাসপাতালের বেডে অক্সিজেন মাস্ক পরে মরার মতো অসাড় পড়ে থাকার কথা, নাকি যৌবনের তপ্ত রক্ত স্রোতে ডগমগিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা?

তুমি যা করো সবই মঙ্গলের জন্য করো। জ্ঞানীরা তাই বলে। আমি মূর্খ মানুষ, আমি অতো ভাল বুঝিনা। জনির মৃত্যুদন্ডে আমি কোন কল্যাণ দেখতে পাচ্ছিনা। একটি তরুণ তাজা প্রাণের অপমৃত্যুতে কি কল্যাণ লুকিয়ে আছে? ২-৩ বছর সংসার করেই একটি মেয়ের বিধবা হয়ে যাওয়াতে কি কল্যাণ নিহিত আছে? কি কল্যাণ নিহিত আছে একটি শিশুর বাবা বোঝার আগেই তার বাবা হারিয়ে যাওয়াতে?

হ্যা আমার বোকা চোখে আমি একটি কল্যাণ দেখতে পেরেছি। তা হলো আমারা সবই এক হয়েছি। আমরা সবাই তোমার বিরুদ্ধে লড়ছি। আমরা তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ছি। তুমি জনির মৃত্যু ঘোষনা করেছো বলে আমরা জনির মৃত্যুর প্রহর গুনছিনা। আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকে একত্রিত করে জনির মৃত্যুর বিরুদ্ধে লড়ছি। আমরা বাংলাদেশের প্রতিটি টিভি চ্যানেলের কর্মীরা জনির ব্যাথা বুকে ধারণ করেছি। আমরা জনির বাবার চোখের জলকে আরো বেগবান করে মৃত্যুকে ভাসিয়ে দিতে বন্যা হয়ে আসছি। আমরা জনির স্ত্রী ও সন্তানের হৃদয় বির্দীণ করা আতনাদকে দামামায় রূপান্তরীত করে যুদ্ধের জন্য প্রস্তত।

স্কয়ার হাসপাতালে জনি লড়ছে মৃত্যুর সংগে, আর হাসপাতালের বাইরে আমরা লড়ছি জনিকে বাঁচিয়ে রাখার সংগ্রামে।

এ সংগ্রামে আপনাকেও পাশে চাইছি। সর্ব সাধারণের সহযোগিতা কামনা করছি। যে কোন রকমের সহযোগিতা পাঠানোর ঠিকানা:

MD.MOHIDUL ALAM (FATHER OF JONY)
NATIONAL BANK LTD
ACCOUNT NO-SB34002372,
ISHWARDI BRANCH,
ISHWARDI

সেল ফোনঃ ০১৭১১৮২৬৫২৭
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১২ রাত ৮:৩২
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×