somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী বন্ধু

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের স্কুল-কলেজ এর এক বন্ধু আর্জেন্টিনা থাকে । বেশ কিছুদিন আগে ওর সাথে Facebook এ chatting হচ্ছিলো । Chatting টা খুঁজে পায়নি, পেলে হুবহু তুলে দিতাম । তবে কথাগুলো অনেকটা এরকম :
- কিরে কেমন আছিস?
উত্তরে ও ‘হিজিবিজি’ কী লিখল আমি ঠিক বুজলাম না ।
আমি আবার ও লিখলাম,
- কী খবর তোর?
এবারো ও ‘হিজিবিজি’ উত্তর দিল।
আমি ধাঁধার মধ্যে পড়ে গেলাম । এটা কী সেই লোক না ? ওর Feacbook account এ ঢুকে ওর ছবিগুলো দেখে নিশ্চিত হলাম, এটা আমাদেরই সেই বন্ধু ।
আমি আবার জিজ্ঞাস করলাম, তুই কী আমাকে চিনতে পারছিস না ?
ওর একই উত্তর , ‘হিজিবিজি হিজিবিজি’।
বিরক্ত লাগতে লাগলো । সমস্যা কী ছেলেটার ? ও কী চিনতে পারছে না । স্কুল কলেজ এ এক সাথে পড়েছি, একসাথে অনেক স্যারের কাছেই প্রাইভেট পড়েছি , এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা না । তাছাড়া ও লিখছেই বা কী? বাপারটা বোঝার চেষ্টা করলাম । ওর লেখা Language Detector দিয়ে check করিয়ে বুজলাম, এতক্ষণ ও আসলে স্পানিশ ভাষায় লিখছিল । আমার মেজাজটা খারাপ হয়ে গেল । মনে মনে বললাম , বিতলামি করো ? ওর সব লেখা Language Converter দিয়ে ইংলিশ করার পর যেটা অর্থ দাঁড়ালো, তা হল,
- তুমি কে?
- তোমাকে কী আমি চিনি?
- তুমি আমাকে চিনো কীভাবে?
এইসব । কিন্তু স্পানিশ ভাষায় লেখার কী দরকার?
আমিও converter এর সাহায্য নিয়ে স্পানিশ ভাষায় উত্তর দেয়া শুরু করলাম আর মনে মনে ভাবতে লাগলাম, তুমি এ কদিনে হয়তো কাজ চালানোর মতো Basic কিছু স্পানিশ শিখেছ, কিন্তু এত স্পানিশ শিখো নাই যে বাংলা, ইংলিশ ভুলে যাবা । আমি Google থেকে কঠিন কঠিন কিছু কাব্যিক Spanish ভাষা copy করে ওকে paste করে দিলাম । এবার বুজলাম, মামা একটু ঝামেলায় পড়ে গেছে । অনেক্ষণ চুপ থাকার পর ও স্পানিশ ভাষাতেই জিজ্ঞেস করলো,
তুমি কী আর্জেন্টিনা এ থাকো ?
আমিও স্পানিশ ভাষাতে উত্তর দিলাম, আর্জেন্টিনা থাকি মানে? আমি তো আর্জেন্টিনান ।
- কোথায় থাকো?
- আরে ব্যাটা, তুই যে শহরে থাকোছ, আমি ও সেই শহরে থাকি ।
ও কী এক শহরের নাম বলে বলল, এই শহরে থাকো ?
- হুম
- কোন এলাকায় থাকো?
- তোর বাসার পাশের সাদা বিল্ডিং এর দোতালায়
এরপর ও অনেক্ষন চুপ । আমার মনে হল ও জানালা দিয়ে উকি মেরে সাদা বিল্ডিং খুঁজছে ।
- কোন সাদা বিল্ডিং ।
আমি বুজতে পারলাম না , ও কী আমাকে আসলেই বোকা বানানোর চেষ্টা করছে ।আমি তো ছেড়ে দেওয়ার লোক না। বললাম, আরে ব্যাটা, আমারে ভুইলা গেলি? তোরে সেদিন ৫০০ পেসো ধার দিলাম, মনে নাই ? ফেরত না দেওয়ার সব ফন্দি !
ও অনেক্ষন চুপ । এতক্ষণ পর্যন্ত যা কথা হচ্ছিলো তা সব ই স্পানিশ ভাষাতে । এই প্রথমবার ও বাংলায় উত্তর দিলো,
- তুই কী জুবিলী স্কুলের শিমুল?
আমি স্পানিশ ভাষায়ই উত্তর দিলাম,
- আরে ব্যাটা আমি আর্জেন্টিনার শিমুল । ৫০০ পেসো রেডি রাইখো, নইলে তোমার খবর আছে ।
সাথে সাথে ই দেখি সে Facebook থেকে Signed off .
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×